নীরবে আরও কেলেঙ্কারি! শুল্ক ফাঁকির অভিযোগে নীরব মোদীর নামে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা

শুল্ক বিভাগের কর ফাঁকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ডাইরেক্টরেট অব রেভেন্য়ু ইন্টেলিজেন্স বা ডিআরআই।

আরও বিপাকে পড়ল নীরব মোদী। এবার শুল্ক বিভাগের কর ফাঁকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ডাইরেক্টরেট অব রেভেন্য়ু ইন্টেলিজেন্স বা ডিআরআই। ২০১৪ সালে শুল্ক মূল্য ফাঁকি দিয়ে নিয়ে যাওয়া ছয়টি চালানের সঙ্গে তারা নীরব মোদী পরিচালিত তিনটি সংস্থার যোগ পেয়েছে।

নীরব মোদীর নামে গ্রেপ্তারি পরোয়ানা

মুম্বাইয়ের সাহার এয়ার কার্গোতে একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল। তাতে কাটা ও পালিশ করা হিরে ও মুক্তো ছিল। সেগুলি হংকং ও দুবাইতে নিয়ে যাওয়া হচ্ছিল। ছয়টি চালানের মোট মূল্য ছিল ৪৩.১০ কোটি টাকা। কিন্তু শুল্ক বিভাগের কর্মীদের সঙ্গে যোগসাজসে সেই চালানের মূল্যই দেখানো হয়েছিল মাত্র ৪.৯৩ কোটি টাকা।

তদন্তে, ডিআরআই জেনেছে নীরব মোদী গোষ্ঠীর তিনটি সংস্থা - ফায়ারস্টার আন্তর্জাতিক প্রাইভেট লিমিটেড (এফআইপিএল), ফায়ারস্টার ডায়মন্ড ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড (এফডিআইপিএল) এবং রাদাশির জুয়েলারী কোম্পানি প্রাইভেট লিমিটেড (আরজেসিপিএল) এই শুল্ক ফাঁকি দেওয়াতে জড়িত।

এই তিনটি ইউনিট সুরাতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত। তবে কেবল ওই একবারই নয়, দীর্ঘদিন ধরেই শুল্ক-কর ফাঁকি দিয়েছে সংস্থাগুলি। এর মোট পরিমাণ ১,২০৫ কোটি টাকা। এ'বছরের মার্চ মাস থেকে নীরব মোদীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ডিআরআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+