প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা দিতে দিল্লিতে শুরু ‘সঞ্জীবনী যোজনা’
আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য রবিবার আম আদমি পার্টি ৩৮ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল নয়াদিল্লি থেকে লড়ছেন তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিতের বিরুদ্ধে।
রবিবারের তালিকা ঘোষণার পর জোরকদমে কাজ শুরু করে দিয়েছে আপ। কেননা এবার লড়াইটা বেশ জটিল। ভোটারদের হারিয়ে যাওয়া ভরসা পুনরায় ফিরিয়ে আনার লড়াই। মুখ্যমন্ত্রীর জেলে থাকা, তারপর জেল থেকে বেড়িয়ে এসেই মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ করা, এই সবই দলকে বেশ চাপে ফেলেছে। তাই স্বাভাবিক ভাবেই এবারের বিধানসভা নির্বাচন, দিল্লির তাপমাত্রাকেও নামতে দেবে না। কেননা রাজধানী এখন উষ্ণ রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্র বিন্দু হয়ে ওঠায়।

এই সবের মাঝেই আম আদমির জন্যে কাজ শুরু করে দিলেন কেজরিওয়াল। AAP প্রধান অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন যে, দিল্লিতে ৬০ বছর বা তার বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিক এবার বিনামূল্যে চিকিৎসা পাবেন।
এদিন কেজরিওয়াল বলেন, "দিল্লিতে আমাদের সমস্ত বয়স্ক বাসিন্দাদের জন্য কেজরিওয়াল সরকারের এটি গ্যারান্টি। আজ, আমি প্রবীণ নাগরিকদের জন্য সঞ্জীবনী যোজনা ঘোষণা করছি। এতে ৬০ বছরের বেশি বয়সীরা বিনামূল্যে স্বাস্থ্য পরিসেবা পাবেন"।
কেজরিওয়াল এক্ষেত্রে আরও বলেন, "চিকিৎসার খরচের কোন ঊর্ধ্বসীমা থাকবে না। এর জন্য রেজিস্ট্রেশন দু-এক দিনের মধ্যেই শুরু হবে। আপের কর্মীরাই রেজিস্ট্রেশনের জন্য আপনার বাড়িতে আসবেন। তারা আপনাকে একটি কার্ড দেবে, সেটিকে সুরক্ষিত করে রাখবেন। নির্বাচনের পরে, এই নীতি কার্যকর করা হবে"।
এর আগে মহিলাদের জন্যে একাধিক ব্যবস্থা নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে মহিলাদের নিরাপত্তা, শুধুমাত্র তাঁদের জন্যে বাস সার্ভিস, বাসের টিকিট ফ্রি এই ধরনের একাধিক বিষয় শুরু করেছিলেন তিনি। তাই এতোদিন দিল্লিতে আপ সরকার ভালোই রাজত্ব করেছে। তবে সম্প্রতি আবগারি নীতি মামলায় কেজরিওয়ালের গ্রেফতারি এবং হাজতবাস, দলকে বেশ চাপে ফেলেছে। মানুষের বিশ্বাস কোথাও একটা গিয়ে টলমল হয়েছে। প্রত্যেকের মনে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। তাই মানুষের বিশ্বাস পুনরায় অর্জন করতে হবে। সরকার যে তাঁদের পাশে আছে তা বোঝাতে হবে। আর সেই শুরুটায় হল বয়স্কদেরকে দিয়ে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications