এবার আধারের সঙ্গে যুক্ত হতে চলেছে জাতি ও আয়ের শংসাপত্রও! সুবিধা পাবেন প্রায় ৬০ লক্ষ মানুষ
প্যানের (pan) সঙ্গে আধার (aadhaar) সংযোগ নিয়ে সব থেকে বেশি প্রচার সাধারণ মানুষ দেখেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢোকা নিয়ে আধার সংযোগ করিয়েছেন সুবিধাপ্রাপকরা। এবার জাতি (caste) এবং আয়ের শংসাপত্রক
প্যানের (pan) সঙ্গে আধার (aadhaar) সংযোগ নিয়ে সব থেকে বেশি প্রচার সাধারণ মানুষ দেখেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢোকা নিয়ে আধার সংযোগ করিয়েছেন সুবিধাপ্রাপকরা। এবার জাতি (caste) এবং আয়ের শংসাপত্রকেও (income certificate) আধারের সঙ্গে সংযুক্ত করার প্রস্তুতি কেন্দ্রীয় সরকারের।

উপকৃত হবেন ৬০ লক্ষ মানুষ
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকার জাতি এবং আয়ের শংসাপত্র আধারের সঙ্গে যুক্ত করার প্রস্তুতি শুরু করেছে। এই কাজটি করতে পারলে সামাজিক এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রায় ৬০ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সরাসরি বৃত্তির টাকা ঢুকবে। কেন্দ্রীয় সরকার মনে করছে জাতি ও আয়ের শংসাপত্রের সঙ্গে আধার সংযুক্ত হলে স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থার মাধ্যমে সঠিত সুবিধাভোগীর হাতে সরকারি সুবিধা পৌঁছবে।

৫ রাজ্যে প্রথমে কাজ
সূত্রের খবর অনুযায়ী, প্রথমে এই প্রক্রিয়া রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানায় স্বয়ংক্রিয়া যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে সঠিক মানুষের হাতে বৃত্তির টাকা পাৌঁছে যাবে। উল্লিখিত রাজ্যগুলি ইতিমধ্যেই আধারের সঙ্গে জাতি ও আয়ের শংসাপত্রকে যুক্ত করার কাজ শেষ করেছে। সরকারের আশা এই ব্যবস্থায় শিশুরা সময়মতো বৃত্তি পাবে।

স্কলারশিপ সিস্টেমে ডিজিটাল প্রযুক্তি
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রের শীর্ষস্থানীয় সচিবদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্চ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবদের বৈঠকেই উঠে এসেছে, মাধ্যমিক কিংবা দশ শ্রেণির পরীক্ষার পরে তফশিল ভুক্ত ছাত্রছাত্রীদের বৃত্তির বিষয়টিকে পুরোপুরি ডিজিটাইজ করা হবে। এরপরেই সামাজিক ন্যায় মন্ত্রকের তরফে সরকারের এই প্রকল্পটি বাস্তবে রূপ দিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

বিষয়টি রাজনৈতিকও বটে
মাধ্যমিত অর্থাৎ দশম শ্রেণির আগে ও পরে অনেকেই সরকার থেকে বৃত্তি পান। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, ছাত্রদের নামের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত থাকলেও. অ্যাকাউন্টগুলির সঙ্গে আদতে ছাত্রছাত্রীদের কোনও সম্পর্ক নেই। তবে এক্ষেত্রে আধার লিঙ্ক থাকলে সরকারি সুবিধা সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সামনে থাকা নির্বাচনে বিজেপি বিষয়টিকে তুলে ধরতে পারে। এর আগে উত্তর প্রদেশ নির্বাচনের সময় সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো নিয়ে ব্যাপক প্রচার চালানো হয়েছিল বিজেপির তরফে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications