এবার মুম্বই থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক, ফের হইচই মাঝ আকাশে
মুম্বই থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ফের একবার বোমাতঙ্ক। এদিনই সবমিলিয়ে পাঁচটি এয়ার ইন্ডিয়ার বিমান, দুটি ভিস্তারা, দুটি ইন্ডিগো বিমানে বোমা রাখার খবর আসে। বস্তুত এই সপ্তাহে পরপর বিমান সংস্থাগুলি বোমা রাখার খবরে আতঙ্কে রয়েছে। সবমিলিয়ে হইচই কাণ্ড।
গত কয়েকদিন ধরেই বিভিন্ন এয়ারলাইন্সের বিমানগুলিতে বোমা রাখার রয়েছে বলে বারবার খবর দেওয়া হচ্ছে। এই নিয়ে চারদিন হল এই ঘটনা সমানে চলছে। এর আগে ভিস্তারা ও ইন্ডিগোর আন্তর্জাতিক বিমানেও বোমা রাখার খবর দেওয়া হয়।

এদিন বৃহস্পতিবার মুম্বইগামী ভিস্তারার আন্তর্জাতিক বিমান ১৪৭ জন যাত্রী নিয়ে ফ্র্যাঙ্কফুর্ট থেকে আসছিল। বোয়িং ৭৮৭ বিমানটি আসার পরই সিকিউরিটি চেক হয়। অন্যদিকে একই সময়ে, ইস্তানবুল থেকে মুম্বইগামী ইন্ডিগোর বিমানেও বোমা রাখার খবর দেওয়া হয়। সেই বিমানটিকেও আলাদা জায়গায় নিয়ে নিয়ে সিকিউরিটি চেকিং হয়।
মুম্বই বিমানবন্দরে ভিস্তারার বিমানটি নামার পরই সঙ্গে সঙ্গে নিরাপত্তার জোরদার বন্দোবস্ত করা হয়। কর্তৃপক্ষ সূত্র খবর, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বোমা রাখার খবর দেওয়া হয়েছিল। তবে কোনওরকম শিথিলতা না দেখিয়ে সমস্ত দিক খতিয়ে দেখা হয়, সকলকে খবর দেওয়া হয়। বিমানটিকেও খানা তল্লাশি করা হয়।
এর আগে গত সোমবার এই লন্ডনগামীই এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমান বোমাতঙ্কের কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সেই একইদিনে দুটি ইন্ডিগো বিমান - মুম্বই থেকে মাসকাট গামী ও মুম্বই থেকে জেড্ডা গামী বিমানেও ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়।
পরপর এক সপ্তাহে এত ভুয়ো বোমাতঙ্কের খবরে কেন্দ্র সরকার নড়েচড়ে বসেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইড়ু কিঞ্জারাপু উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও বসিয়েছেন। সেই কমিটিতে ডিজিসিএ, বিএসএএস, সিআইএসএফ, স্বরাষ্ট্র মন্ত্রক, বিমান পরিবহণ মন্ত্রকের আধিকারিকেরা রয়েছেন। সরকারের তরফে কড়া পদক্ষেপ ও কড়া নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে ঘটনা হল, তা সত্ত্বেও বিমানে বোমা রাখার ভুয়ো থ্রেট চলছেই।












Click it and Unblock the Notifications