পরিচারিকা খুনের পর এবার ধর্ষণের অভিযোগ বিএসপি বিধায়কের বিরুদ্ধে

ধনঞ্জয় সিংয়ের বিরুদ্ধে ৩৭৬ ও ৫০৬ ধারায় ধর্ষণ ও হুমকির অভিযোদ দায়ের করা হয়েছে
৪২ বছরের এক মহিলা ধনঞ্জয় সিংয়ের বিবরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পান্ডবনগর থানায় ৩৭৬ ও ৫০৬ ধারায় ধর্ষণ ও হুমকির অভিযোদ দায়ের করা হয়েছে। সাংসদ বন্দুকের নিশানায় রেখে একাধিকবার ওই ধর্ষণ করেছেন বলেও অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বহুবার এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে জানিয়েছেন পীড়িতা। পুলিশকে ওই মহিলা জানিয়েছেন ধনঞ্জয় সিং হুমকি দিয়েছিলেন বলে সাহস করে সামনে আসতে পারেননি তিনি।
বুধবার রাতে ওই মহিলা থানায় যান। তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ও একটি স্বেচ্ছাসেবী সংস্থানকে দেওয়া বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয় সাংসদের বিরুদ্ধে। মহিলা সরকারি কর্মচারি বলে জানিয়েছে পুলিশ।
উত্তর প্রদেশের জনপুরের এই বিধায়ক ইতিমধ্যেই পরিচারিকা খুনের মামলায় পুলিশি হেফাজতে রয়েছেন। দিল্লি আদালত সোমবার ধনঞ্জয় সিং ও তাঁর স্ত্রী জাগৃতি সিংয়ের চারদিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।












Click it and Unblock the Notifications