জিএসটি সংগ্রহে স্বস্তি, নভেম্বরে ১ লাখ কোটি ছাড়াল জিএসটি সংগ্রহ
কিছুটা হলেও স্বস্তি ফিরল। নভেম্বর মাসে জিএসটি সংগ্রহ ১ লাখ কোটি ছাড়িয়েছে। হাফ েছড়ে বাঁচল মোদী সরকার।
কিছুটা হলেও স্বস্তি ফিরল। নভেম্বর মাসে জিএসটি সংগ্রহ ১ লাখ কোটি ছাড়িয়েছে। হাফ েছড়ে বাঁচল মোদী সরকার। দেশের আর্থিক দুরবস্থা নিয়ে একেবারে শাঁড়শি আক্রমণের মুখে পরেছিলেন তাঁরা। বিরোধী-শরিক উভয় দিক থেকেই চাপ বাড়ছিল। নভেম্বরের জিএসটি সংগ্রহ আশানুরূপ হওয়ায় কিছুটা হলেও চাপমুক্ত হবেন মোদী, অমিত শাহরা।

এদিকে আজই আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, দেশের আর্থিক দুরবস্থা সাময়িক। সেটা কিছুদিনের মধ্যেই কাটিয়ে উঠবে দেশ। তারপরে জিএসটি সংগ্রহে পরিসংখ্যান প্রকাশ্যে আসে। নভেম্বর মাসে ১,০৩,৪৯২ কোটি টাকা হয়েছে। এতে সরকারের ঘরে রাজস্ব ঘাটতি কিছুটা হলেও কমবে। কারণ অক্টোবর মাসে জিএসটি সংগ্রহ হয়েছিল ৯৫,৩৮০ কোটি টাকা। তাতে ঘাটতি ছিল। সেই ঘাটতি নভেম্বর মাসের জিএসটি সংগ্রহে পূরণ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে।
পর পর ২ মাস জিএসটি সংগ্রহে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপুল পরিমান ঘাটতি হয়েছে সরকারি কোষাগারে। এই নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। কিন্তু নভেম্বর মাসের জিএসটি সংগ্রহ কিছুটা হলেও সেই ঘাটতি অনেকটা পূরণ করেছে। নতুন করে আশার আলো দেখছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications