কিছু করার নেই হিন্দুত্বের সঙ্গে! বিদেশের মাটি থেকে বিজেপিকে আক্রমণ রাহুল গান্ধীর
হিন্দুত্বের সঙ্গে কোনও সম্পর্ক নেই এবং বিজেপি যা করে তাতে হিন্দু কিছু নেই। বিদেশের মাটি থেকে এইভাষাতেই বিজেপি ও আরএসএসকে নিশানা করলেন রাহুল গান্ধী। ফ্রান্সে এক অনুষ্ঠানে রাহুল বলেন, তিনি গীতা ও উপনিষদ পড়েছেন। এছাড়াও অনেক হিন্দু বই পড়েছেন। সেখানে বিজেপি একেবারেই হিন্দু নয়।
রাহুল গান্ধী বলেছেন, তিনি কোনও হিন্দু বইতে কোথাও পড়েননি, বা কোনও বিদ্বান হিন্দু ব্যক্তির কাছ থেকে শোনেননি, কেউ তার থেকে দুর্বল লোকেদের ক্ষতি করেন। রাহুল বলেছেন, হিন্দু জাতীয়তাবাদী শব্দটি ভুল। তারা (বিজেপি) হিন্দু জাতীয়তাবাদী নন, হিন্দু ধর্মের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।

প্যারিসের সায়েন্সেস পিও ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধী সরকারকে নিশানা করেন। দেশের ভিতরে বিরোধী নেতাদের কণ্ঠস্বর দমন করা থেকে শুরু করে যে কোনও মূল্যে ক্ষমতা অর্জনের অভিযোগও তিনি করেছেন।
রাহুল গান্ধীকে হিন্দুত্ববাদী শক্তি যুবকদের ভয় দেখাচ্ছে, এই সংক্রান্ত প্রশ্নও সামলাতে হয়। তবে হিন্দুত্ব নিয়ে রাহুল গান্ধীর বিজেপিকে আক্রমণ এই প্রথমবার নয়। এর আগে রাহুল গান্ধী ২০২১ সালে বিজেপিকে নকল হিন্দু বলে অভিহিত করে, সুবিধার জন্য ধর্মকে ব্যবহারের অভিযোগও করেছিলেন।
রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। রাহুল গান্ধীর ধর্ম সম্পর্কে জ্ঞান অগভীর বলেও মন্তব্য করেছেন তিনি। দেশ থেকে দূরে ইউরোপীয় শহরে মুষ্টিমেয় লোকের সামনে কান্নাকাটি করছেন বলেও কটাক্ষ করেছেন তেজস্বী সূর্য। পাশাপাশি তিনি বলেছেন, দেশবাসী গত দশকে তাঁর (রাহুল) রাজনীতির ব্র্যান্ডকে প্রত্যাখ্যান করেছে।
সনাতন ধর্ম সম্পর্কে তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য নিয়ে লড়াইয়ের মধ্যে রাহুল গান্ধী বিদেশের মাটি থেকে বিজেপিকে আক্রমণ করলেন। রাহুল গান্ধী এখনও পর্যন্ত এই বিতর্ক নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি। তবে কংগ্রেস সমর্থন কিংবা সমালোচনা কোনওটাই সরাসরি করেনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশানোর দরকার নেই।












Click it and Unblock the Notifications