Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাজেটে ‘‌বেটি বাঁচাও বেটি পড়াও’‌ প্রকল্পের ঝুলি খালি, মহিলা শিশু উন্নয়ন খাতে হ্রাস ১৮ শতাংশ

বাজেটে ‘‌বেটি বাঁচাও বেটি পড়াও’‌ প্রকল্পের ঝুলি খালি, মহিলা শিশু উন্নয়ন খাতে হ্রাস ১৮ শতাংশ

বছরের প্রথম বাজেটে কেন্দ্র সরকারের নিজস্ব প্রকল্প '‌বেটি বাঁচাও বেটি পড়াও’‌ প্রকল্পের ঝুলি শূণ্য রইল। কোনও অর্থই বরাদ্দ করা হয়নি সরকারি এই প্রকল্পের জন্য। শুধু তাই নয় কেন্দ্রীয় মহিলা শিশু উন্নয়নে গত আর্থিক বছরের তুলনায় ১৮ শতাংশ হ্রাস করা হয়েছে বাজেটে। সোমবারই কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

বাজেটে ‘‌বেটি বাঁচাও বেটি পড়াও’‌ প্রকল্পের ঝুলি খালি, মহিলা শিশু উন্নয়ন খাতে হ্রাস ১৮ শতাংশ


বাজেটে ২০২১–২২ আর্থিক বছরের জন্য এই মন্ত্রকে বরাদ্দ করা হয়েছে ২৪,৪৩৫ কোটি। যা গত বছর ছিল ৩০,০০১ কোটি, যা পরে ২১,০০৮ কোটিতে পরিণত হয়েছিল। মোট বাজেটের সর্বোচ্চ অর্থ, ২০,১০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নতুন ঘোষিত প্রকল্প সক্ষম অঙ্গদওয়াড়ি ও মিশন পোষণ ২.‌০ প্রকল্পের জন্য। মিশন পোষন ২.‌০ এমন একটি প্রকল্প, যা একটি ছাতার তলায় শিশু উন্নয়ন পরিষেবা (‌আইসিডিএস)‌, অঙ্গনওয়াড়ি পরিষেবা, পোষণ অভিযান, কিশোরী মেয়েদের ও জাতীয় ক্রেস প্রকল্পকে নিয়ে চলে।

তবে এ বছরের বাজেটে বেটি বাঁচাও বেটি পড়াও, স্বধার গ্রেহ, শিশু সুরক্ষা, প্রধানমন্ত্রী মটরু বন্দনা যোজনা এবং উজ্জ্বলা যোজনার জন্য কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। অন্যদিকে, কেন্দ্রীয় দত্তক সংস্থান রিসোর্স এজেন্সির মতো স্বায়ত্তশাসিত সংস্থাগুলির বাজেট হয় একই রকম রয়েছে বা প্রান্তিক বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, '‌পুষ্টি উপাদান, বিতরণ, প্রচার এবং ফল জোরদার করার জন্য, আমরা পরিপূরক পুষ্টি কর্মসূচি এবং পোষণ অভিযান একীভূত করব এবং মিশন পোষণ ২.‌০ চালু করব।’‌ পুষ্টি ও সামাজিক সুরক্ষা এবং কল্যাণ সহ সামাজিক পরিষেবা খাতে ২০২০–২১ সালের বরাদ্দ অর্থ ২,৪১১.‌৮০ কোটি থেকে বাড়িয়ে ৩,‌৫৭৫.‌৯৬ কোটি করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+