পরীক্ষায় ফল ভালো করেনি মুখে কালি দিয়ে ছাত্রীকে স্কুলে ঘোরালেন শিক্ষিকা
পরীক্ষায় ফল ভালো করেনি, মুখে কালি দিয়ে ছাত্রীকে স্কুলে ঘোরালেন শিক্ষিকা
পরীক্ষায় ভাল ফল না করায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে জোর করে স্কুল চত্ত্বরে হাঁটানো হল। ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে। ওই স্কুলের এক শিক্ষিকা এই শাস্তি দিয়েছে ছাত্রীকে। এই ঘটনার পর ওই ছাত্রীর পরিবার পুলিশের কাছে স্কুল ও ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সোমবার হিসারে এই ঘটনার প্রতিবাদে মঞ্চ করে বিক্ষোভ দেখায় ছাত্রীটির পরিবার।

ন’বছরের ছাত্রীর বাবা স্কুলটি বন্ধ করে দেওয়ার দাবি তুলে বলেন, 'আমার মেয়ে পরীক্ষায় কম নম্বর পেয়েছিল, যে পরীক্ষাটি ৬ ডিসেম্বর হয়। এক শিক্ষিকা আমার মেয়ের মুখে কালো রঙ দিয়ে গোটা স্কুলে ঘোরায় এবং তাকে অসম্মান করে। আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যে স্কুলটি বন্ধ করে দেওয়া হোক। সে চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং সে যদি কোনও প্রশ্নের উত্তর না লিখতে পারে তবে তার সঙ্গে এ ধরনের আচরণ করা ঠিক না।’
জানা গিয়েছে, ওই শিক্ষিকা কালো রঙের স্কেচ পেন দিয়ে মেয়েটির মুখে কালি লাগায় এবং জোর করে তাকে স্কুলের ভেতরে হাঁটায়। ষষ্ঠ শ্রেণীর বেশ কিছু ছাত্রী অভিযোগ করে যে চতুর্থ শ্রেণীর ছাত্রী ছাড়াও ২–৩জন ছাত্রীকেও পরীক্ষায় ভালো ফল না করায় এভাবেই শাস্তি দেয় ওই শিক্ষিকা। পুলিশ এ বিষয়ে জানিয়েছেন যে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং তা প্রমাণিত হলে দোষীকে শাস্তি দেওয়া হবে।












Click it and Unblock the Notifications