Uttarkashi Tunnel Rescue: মার্কিন মেশিনে নয়, 'দেশী জুগাড়ে'ই মুশকিল আসান! কী এই Rat Hole Mining
Uttarkashi Tunnel Rescue: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে ১৭ তম দিনে উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলেন আটকে থাকা শ্রমিকরা। উদ্ধারকাজে সফল উদ্ধারকারী দল। সবার চোখেমুখে স্বস্তির ছাপ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একই সঙ্গে উদ্ধারকারী দলের সমস্ত সদস্যদেরও কুর্নিশ জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধারে যেভাবে লড়াই (Uttarkashi Tunnel Rescue) চলছে তাকে স্যালুট জানাচ্ছে দেশের মানুষও। তবে এই লড়াই খুব একটা সহজ ছিল না।

মার্কিন অগার মেশিন চালিয়ে টানেল থেকে শ্রমিকদের উদ্ধারের (Uttarkashi Tunnel Rescue) চেষ্টা হলেও বারবার ব্যর্থ হয়। একটা সময় ওই মেশিন ভেঙে যায় বলেও শোনা যায়। আর সেই সময় নয়া পরিকল্পনা নেওয়া হয়।
Uttarkashi Tunnel Rescue: Rat Hole Mining-এর সাহায্য
বিদেশী (Uttarkashi Tunnel Rescue) মেশিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে Rat Hole Mining-এর সাহায্য নেওয়া হয়। নয়া এই পরিকল্পনা অনুযায়ী, এই টিমের সদস্যরা ম্যানুয়াল ড্রিলিংয়ের মাধ্যমে তাদের কাজ শুরু করে। রেট মাইনার্সরা এভাবেই আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করে।
আর তাতে তাঁরা সফল হন। মেশিন খারাপ হওয়ার প্রথমেই আটকে থাকা অংশ খুলে বাইরে নিয়ে আসা হয়। আর এরপরেই রেট মাইনার্সরা ম্যানুয়ালি খননকাজ শুরু করে। দুটি টিমকে দিন-রাত কাজে লাগানো হয়। কার্যত এক রাতেই আশার আলো দেখা যায়।
Uttarkashi Tunnel Rescue: Rat Hole Mining-টেকনিক আসলে কী?
টানেল কিংবা সুড়ঙ্গের (Uttarkashi Tunnel Rescue) মধ্যে শ্রমিকদের বাঁচাতে ম্যানুয়াল ভাবে অনুভূমিকভাবে খনন করা হয়। আর এই নিয়মে সুড়ঙ্গ তৈরির ক্ষেত্রে বিশেষ স্কিল রাখতে হয়। আর এই কাজ জানা লোককেই নির্বাচন করা হয়।
আর গোটা প্রক্রিয়াকে Rat Hole Mining-টেকনিক বলা হয়। বিশেষ করে মাটির নীচ থেকে কয়লা বের করার সময় এই টেকনিককে ব্যবহার করা হয়। শত শত ফুট নিচে নেমে অনুভূমিক টানেল খনন করে এই কাজ চলে। অনেক ক্ষেত্রেই এই কাজের সময় প্রাণ সংশয় পর্যন্ত ঘটতে পারে।
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Visuals from the Silkyara tunnel where the operation to rescue 41 workers is ongoing.
— ANI (@ANI) November 28, 2023
First visuals of manual drilling ongoing inside the rescue tunnel. Auger machine is being used for pushing the pipe. So far about 2 meters of… pic.twitter.com/kXNbItQSQR
Uttarkashi Tunnel Rescue: NGT এর নিষেধাজ্ঞা আছে
মেঘালয়ের বিভিন্ন অঞ্চলে কয়লা উত্তোলনের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু ২০১৪ সালে সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখে গ্রিন ট্রাইব্যুনাল NGT এই পদ্ধতিকে ব্যান করে দেয়। কিন্তু দেশী এই জুগার ৪১ জন শ্রমিকের (Uttarkashi Tunnel Rescue) প্রাণ বাঁচাতে কাজে আসল। খুলে দিল নয়া আশার আলো।
Bharat breathes a sigh of relief as the #Silkyara Tunnel rescue operation concludes successfully with the rescue of 41 workers. For the last 17 days, the entire nation was united in praying for their safe return, who displayed remarkable resilience and courage.
— Himanta Biswa Sarma (@himantabiswa) November 28, 2023
1/4 pic.twitter.com/TNgEl0aQIx
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications