গুজরাটে এবার কি পারবে বিজেপি, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

হিমাচল প্রদেশ ও গুজরাটে জয় পেতে খুব বেশি কাঠখড় পোড়াতে হবে না বিজেপিকে, দুই রাজ্যের নির্বাচনের ওপিনিয়ন পোলে এমনটাই উঠে এসেছে

হিমাচল প্রদেশ ও গুজরাটে জয় পেতে খুব বেশি কাঠখড় পোড়াতে হবে না বিজেপিকে। দুই রাজ্যের নির্বাচনের ওপিনিয়ন পোলে এমনটাই উঠে এসেছে। আগামী ৮ই নভেম্বর হিমাচল প্রদেশে ভোটগ্রহণ। হিমাচল ও গুজরাটের ভোটগণনা আগামী ১৮ই ডিসেম্বর। তার আগে ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস-র সমীক্ষা বলছে এই দুই রাজ্যেই বিশেষ ঘাম ঝরাতে হবে না বিজেপিকে। কংগ্রেস যাই দাবি করুক না কেন, সাধারণ মানুষ পদ্মফুলেই ভরসা রাখছেন।

গুজরাটে এবার কি পারবে বিজেপি, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

প্রথমেই দেখে নেওয়া যাক হিমাচল প্রদেশের হিসেবে। ৬৮ আসনের হিমাচল প্রদেশ বিধানসভায় ভোট হবে ৮ই নভেম্বর। সমীক্ষা বলছে, এবার আর কুর্সি ধরে রাখতে পারবেন না কংগ্রেসের বীরভদ্র সিং। ৬৮টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে আসতে চলেছে ৪৩ থেকে ৪৭টি আসন। অপরদিকে কংগ্রেসকে হয়ত ২১ থেকে ২৫টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে গেরুয়া শিবির সংখ্য়াগরিষ্ঠতা নিয়েই হিমাচল প্রদেশের মসনদে বসতে চলেছে।

গুজরাটে এবার কি পারবে বিজেপি, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

তবে হিমাচল প্রদেশ নয়, আমজনতার নজর কিন্তু মোদীর রাজ্যে। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দুবার মুখ্যমন্ত্রী বদল হয়েছে গুজরাটে। প্রথমে আনন্দীবেন প্যাটেল পরে বিজয় রুপানি। ১৮২ আসনের গুজরাট বিধানসভায় ২০১২ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব বিজেপি পেয়েছিল ১১৫টি আসন। অপরদিকে কংগ্রেস পেয়েছিল ৬১টি আসন। কিন্তু এবার গুজরাটে বিজেপি আরও ভাল ফল করবেই বলে মনে করা হচ্ছে। সমীক্ষা বলছে, এবার বিজেপি কমপক্ষে ১১৫ থেকে ১২৫টি আসন পাবে। অপরদিকে কংগ্রেসকে ৫৭ থেকে ৬৫টি আসন নিয়েই খুশি থাকতে হবে।

গুজরাটে এবার কি পারবে বিজেপি, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ভোট শতাংশের নিরিখে দেখতে গেলে বিজেপি পেতে চলেছে ৪৮ শতাংশ ভোট। কংগ্রেস পাবে ৩৮ শতাংশ ভোট।

গুজরাটে এবার কি পারবে বিজেপি, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিসের সমীক্ষা বলছে, গুজরাটে এখনও ৬৬ শতাংশ মানুষই প্রধানমন্ত্রী মোদীর ওপর আস্থা রাখেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবেও বিজয় রুপানিই সবচেয়ে জনপ্রিয় প্রার্থী। প্রায় ৩৪ শতাংশ সমর্থন রয়েছে বিজয় রুপানির। অপরদিকে কংগ্রেসের শক্তিসিং গোহিল ১১শতাংশ সমর্থন পেয়ে জনপ্রিয়তার দ্বিতীয় স্থানে রয়েছেন। গুজরাটে কংগ্রেসের কোনও জাতীয় স্তরের নেতা নেই। কিন্তু বিজেপির কাছে খোদ প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহ রয়েছেন।

তবে বিজেপি-র সামনে দুটি সমস্যাও রয়েছে। এগুলি হল নোট বাতিল ও জিএসটি। সমীক্ষা বলছে, মাত্র ৪৪ শতাংশ গুজরাটবাসীই নোট বাতিলকে সমর্থন করেছেন, ৫৩ শতাংশ মানুষই মোদীর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। অপরদিকে জিএসটি কাঁটাও যথেষ্টই বিঁধছে বিজেপির গলায়। রাজ্যের ৫১ শতাংশ মানুষই জিএসটি-র কোনও সুফল দেখছেন না বলে দাবি। আর বিজেপি যে এই জিএসটি নিয়ে ক্ষোভকে এড়িয়ে যেতে চাইছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+