‘‌শৌর্য দিবস’‌ নয়, ৬ ডিসেম্বর অযোধ্যা সেজে উঠবে প্রদীপের আলোয়

‘‌শৌর্য দিবস’‌ নয়, ৬ ডিসেম্বর অযোধ্যা সেজে উঠবে প্রদীপের আলোয়

২৬ বছরের পুরনো প্রথা ভেঙে বিশ্ব হিন্দু পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে এ বছর ৬ ডিসেম্বর '‌শৌর্য দিবস’‌ পালন করবে না। ১৯৯২ সালের এই দিনেই বাবরি মসজিদ ভাঙচুর করা হয়েছিল। তার বদলে অযোধ্যা শহলে অকাল দিওয়ালি পালন করা হবে। অর্থাৎ অযোধ্যা শহরের সব মন্দিরে জ্বলবে প্রদীপ।

‘‌শৌর্য দিবস’‌ নয়, ৬ ডিসেম্বর অযোধ্যা সেজে উঠবে প্রদীপের আলোয়


প্রত্যেক বছর ৬ ডিসেম্বর ভিএইচপির পক্ষ থেকে এই দিনটি '‌শৌর্য দিবস’‌ হিসাবে পালন করা হতো। ভিএইচপির মুখপাত্র শরদ শর্মা বলেন, '‌সুপ্রিম কোর্ট রাম মন্দিরের পক্ষে গিয়েই রায় দিয়েছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শৌর্য দিবসের বদলে এ বছর অযোধ্যার মন্দিরগুলিতে প্রদীপ জ্বালানো হবে।’‌

ভিএইচপি অযোধ্যাবাসীকে অনুরোধ করেছে যে ওইদিন যেন তাঁদের বাড়িতেও প্রদীপ জ্বালানো হয়। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর সাম্প্রদায়িক অশান্তি যাতে দেশজুড়ে না হয় তার জন্য আরএসএস সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছিল। গেরুয়া শিবিরের পক্ষ থেকে ৯ নভেম্বর রায়ের দিন কোনও উদযাপন না করার আবেদন করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+