রাস্তায় নয়, ইদের নমাজ হচ্ছে মসজিদেই! উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে বড়াই যোগী আদিত্যনাথের
ইদে নিজের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বড়াই যোগী আদিত্যনাথের। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছে, রাজ্যে অনেক ধর্ম রয়েছে, কিন্তু এত শান্তি নেই। রাজ্যে দাঙ্গা নেই বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ইদের দিন নমাজ পড়া হচ্ছে কোনও রাস্তায় নয়, মসজিদে।
মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে আইনের শাসন রয়েছে। যা সবার জন্যই সমান। সেখানে কোনও বৈষম্য নেই বলেও দাবি করেছেন তিনি। যোগী দাবি করেছেন, ইদের নমাজের জন্য রাজ্যে যান চলাচল বন্ধ হয়নি।

মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে পূর্ব উত্তর প্রদেশ এবং বুন্দেলখণ্ড নামে দুই অংশ আর্থিকভাবে পিছিয়ে ছিল। এখন এই দুই এলাকাই এক্সপ্রেসওয়ের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও আজমগড় নামে এক জেলাকে নিয়ে মানুষের মধ্যে ভীতি ছিল। যা এক্সপ্রেসওয়ের মাধ্যমে যুক্ত করা হয়েছে। সেখানে বিমানবন্দর তৈরি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ও তৈরি হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, আজমগড়ে এখন আর কোনও ভয় নেই। কোনও নৈরাজ্যও নেই। সেখানে উৎসব হচ্ছে। কাশীতে হচ্ছে দেব-দীপাবলি। প্রয়াগরাজে কুম্ভ ও মাঘমেলা হচ্ছে। বৃন্দাবনে রঙ্গোৎসব হচ্ছে। এখন উত্তর প্রদেশে প্রতিটি অনুষ্ঠানই উৎসবে পরিণত হচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী দিন কয়েক আগে আইনশৃঙ্খলা নিয়ে বিবৃতি দিতে গিয়ে বলেছিলেন, রাজ্যে কোনও মাফিয়া কাউকে হুমকি দিতে পারে না। রাজ্যে এখন আর কোনও দাঙ্গা নেই। রাজ্যে আইনের শাসন চলেছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেছিলেন, একটা সময়ে উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে আগে প্রশ্ন করা হত।

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ২০১৭ সালের আহে উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল। দাঙ্গার জন্য এই রাজ্য কুখ্যাত ছিল। তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বড়াই করতে গিয়ে বলেছিলেন একটা সময়ে যা পরিচয়ের সংকট ছিল, তা এখন মাফিয়াদের কাছে সংকটে পরিণত হয়েছে।
যেখানে ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে উত্তর প্রদেশে ৭০০-র বেশি দাঙ্গা হয়েছিল, সেখানে ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে রাজ্যে একটি দাঙ্গা হয়নি। এমন কী কারফিউ জারি করা হয়নি। তিনি দাবি করেছেন কোনও অপরাধী কিংবা মাফৎিয়া কোনও উদ্যোগপতিকে হুমকি দিতে পারে না।












Click it and Unblock the Notifications