রামমন্দির আর নয়! ২০২৪-এর লক্ষ্যে 'গেম চেঞ্জার' নিয়ে আলোচনা বিজেপিতে
২০২৪-এ ক্ষমতায় আসার জন্য টার্গেট ঠিক করে ফেলেছে বিজেপি। জানা গিয়েছে, ২০২৪-এর লোকসভা ভোটের আগেই সারা দেশে এনআরসি চালু করতে চায় কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি।
২০২৪-এ ক্ষমতায় আসার জন্য টার্গেট ঠিক করে ফেলেছে বিজেপি। জানা গিয়েছে, ২০২৪-এর লোকসভা ভোটের আগেই সারা দেশে এনআরসি চালু করতে চায় কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি। তারা মনে করছে বিষয়টি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। এক্ষেত্রে ২০২২-কে লক্ষ্যমাত্রা রাখছে তারা।

আর নয় রামমন্দির
সূত্রের খবর অনুযায়ী, বিজেপি এখন থেকেই ধরে নিচ্ছে রামমন্দির নিয়ে প্রচার আর পরবর্তী নির্বাচনে সাধারণ মানুষকে আকৃষ্ট করতে পারবে না। তাই এনআরসিই হতে পারে তাদের প্রচারের প্রধানতম বিষয়।

এনআরসিই লক্ষ্য
বিজেপির একটা বড় অংশ মনে করছে, এনআরসির প্রয়োগের মাধ্যমেই তাদের ভোটারদের কাছে পৌঁছনো সম্ভব। আর তার জন্য অবৈধ নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে।

আলোচনায় আসছে অসম প্রসঙ্গও
বিজেপির আলোচনায় অসম প্রসঙ্গও এসেছে। যেখানে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তাতে ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তবে অসমে এনআরসি হয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। তবে অসমে এনআরসি নিয়ে নানা অভিযোগ উঠছে। কাজ ঠিকভাবে করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। তাই সারা দেশে এনআরসি প্রয়োগে অসমের বিষয়টিও উঠে আসছে।

হরিয়ানা, মহারাষ্ট্রে এনআরসি নিয়ে প্রচার হলেও বাদ পশ্চিমবঙ্গ
সাম্প্রতিক কালে হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিজেপির প্রচারে ছিল এনআরসি। কিন্তু ২০২১-এর লক্ষ্যে রাজ্য বিজেপির অবস্থান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, এটি বর্তমানে রাজ্য বিজেপির ইস্যু নয়। আগেও একে বিজেপি ইস্যু করেনি বলে জানিয়েছেন তিনি। বরং অনুপ্রবেশকারীদের ভোটে জিততেই মমতা বন্দ্যোপাধ্যায় একে ইস্যু করেছেন বলে মন্তব্য তাঁর। রাজ্য বিজেপির ইস্যু হল নাগরিকত্ব সংশোধনী বিল। সংসদের বর্তমান অধিবেশনে তা পা হয়ে গেলেই এনআরসি নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে।












Click it and Unblock the Notifications