প্রিয়াঙ্কা গান্ধী নন, বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রার্থী ঠিক করে ফেলল কংগ্রেস

যদি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বারাণসী থেকে লড়তেন তাহলে পরিস্থিতি অন্যরকম হতো।

যদি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বারাণসী থেকে লড়তেন তাহলে পরিস্থিতি অন্যরকম হতো। তবে জল্পনা তৈরি হলেও শেষ অবধি প্রিয়াঙ্কা গান্ধীকে শেষ অবধি প্রার্থী ঘোষণা করল না কংগ্রেস। বারাণসী থেকে কংগ্রেস প্রার্থী করেছে শেষ অবধি অজয় রাইকে।

বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রার্থী ঠিক করে ফেলল কংগ্রেস

এই অজয় রাই ২০১৪ সালেও এই কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়েছিলেন। সেবার তিনি পান ৭৫ হাজারের কিছু বেশি ভোট। আর মোদী পান ৫ লক্ষ ৮০ হাজারের বেশি ভোট।

এই কেন্দ্র থেকে দ্বিতীয় হয়েছিলেন আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি পান ২ লক্ষ ৯ হাজারের কিছু বেশি ভোট।

প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশের পূর্ব অংশের দায়িত্বে রয়েছেন। তাঁকে মোদীর বিরুদ্ধে ভিড়িয়ে দেওয়া নিয়ে জল্পনা চলছিল। রাহুল গান্ধী, এমনকী প্রিয়াঙ্কা গান্ধী নিজেও এই নিয়ে ধোঁয়াশা রেখেছিলেন। তবে শেষ অবধি মোদীর বিরুদ্ধে বড় প্রার্থী দিয়ে ঝুঁকি নিল না কংগ্রেস।

[আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+