২০১৯ লোকসভা ভোটে কোনও রাজনৈতিক দল নয়, লড়বে অন্য কেউ

আগামী লোকসভা ভোটে কোনও রাজনৈতিক দলের সঙ্গে নয়, নরেন্দ্র মোদীর লড়াই হবে মানুষের সঙ্গে।

এখন থেকেই আগামী লোকসভা ভোটের বাজনা ধীরে ধীরে বাজতে শুরু করে দিয়েছে। চূড়ান্ত রণকৌশল ঠিক না করলেও ইতিউতি মন্তব্য ইতিমধ্যে ভেসে আসতে শুরু করে দিয়েছে। সামনের লোকসভায় কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে বড় লড়াইয়ে নামবে বিরোধীরা এমনটাই স্বাভাবিক। তবে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়ালের দাবি কিছুটা অন্য।

২০১৯ লোকসভা ভোটে কোনও রাজনৈতিক দল নয়, লড়বে অন্য কেউ

আগামী লোকসভা ভোটে কোনও রাজনৈতিক দলের সঙ্গে নয়, নরেন্দ্র মোদীর লড়াই হবে মানুষের সঙ্গে। এমনটাই মনে করছেন কেজরিওয়াল। তাঁর দাবি, মানুষই মোদীকে হারাবে।

লোকসভা ভোটে কোন দলের সঙ্গে সম্ভাব্য জোট করবে আম আদমি পার্টি। কারা বৃহত্তর জোট গড়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ করবে। এই সমস্ত প্রশ্নে কেজরির জবাব, কোনও দল নয়, মানুষের কাছে হারবেন মোদী।

পদ্মাবতী বিতর্কে কেন্দ্র উসকানি দিচ্ছে বলে অভিযোগ কেজরির। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর জবাব মানুষ দেবে বলে দাবি করেছেন কেজরিওয়াল।

শুধু পদ্মাবতী বিতর্কই নয়, জিএসটি, নোট বাতিল নিয়েও মোদীকে তীক্ষ্ণ বাণে বিদ্ধ করেছেন কেজরি। অনেকের দোকান বন্ধ হয়ে গিয়েছে, অনেকে কাজ হারিয়ে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ তাঁর। এসবের জবাব মোদী আগামী লোকসভায় পাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কেজরিওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+