বিনা যুদ্ধেই কি হারতে চাইছে ভারত! ক্রিকেট-বিতর্কে যোগ দিলেন শশী, এল কার্গিল প্রসঙ্গও
কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন যে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে না খেলাটা হবে লড়াই ছাড়াই পরাজয়ের সামিল।
পুলওয়ামার ঘটনার জেরে আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা উচিত কিনা এই বিতর্কে যোগ দিলেন কংগ্রেস নেতা শশী থারুর-ও। যখন সারা দেশে পাক ম্যাচ বয়কটের আওয়াজ জোরালো হচ্ছে, তখন থারুর ব্যাট ধরলেন ম্য়াচ খেলার পক্ষেই। তাঁর দাবি, পাক ম্যাচ না খেলাটা হবে আত্মসমর্পনের থেকেও নিকৃষ্ট।

শশী থারুরের মতে এই ম্য়াচ বয়কট করলে শুধু যে ভারতের ২ পয়েন্ট খোয়া যাবে তাই নয়, এই ঘটনা হবে যুদ্ধে না নেমেই পরাজয় স্বীকার করার মতো। তিনি এই প্রসঙ্গে টেনে এনেছেন ১৯৯ সালের কার্গিল যুদ্ধের কথাও। সেই সময় কার্গিলে ভারত -পাক যুদ্ধ চলাকালীনই বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচ খেলে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।
#WATCH Shashi Tharoor says, "In '1999 Kargil War, India played Pakistan in the cricket World Cup, & won. To forfeit the match this year would not just cost two points: it would be worse than a surrender, since it would be defeat without a fight." pic.twitter.com/yRIExUVJ4c
— ANI (@ANI) February 22, 2019
এবারেও সেই দিকেই এগনোর দাবি করেছেন থারুর। তবে এর আগে ভারতের ঐতিহ্যশালী ক্রিকেট ক্লাহ সিসিআই থেকে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, এমনকী প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজহারউদ্দিন-রাও পাক ম্যাচ বয়কটের দাবি তুলেছেন। আবার খেলার সপক্ষে মত দিয়েছেন সুনীল গাভাস্কার, চেতন চৌহান-রা। সিদ্ধান্ত অবশ্য হবে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিসিসিআই-এর প্রশাসনিক কমিটির বৈঠকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications