হামাস নেতাকে 'রাজার সম্মান' পাক সরকারের, বাংলাদেশেও নিয়ে গেল ISI! ইসলামাবাদের বড় ষড়যন্ত্র ফাঁস করল ভারত
Pahalgam Terror Attack: দীর্ঘ সময় পর ফের একবার জ্জঙ্গি হামলায় রক্তাত্ত হল উপত্যকা। লাল রক্তে ভিজল 'মিনি সুইজারল্যান্ড'র সবুজ ঘাস। একেবারে ধর্মীয় পরিচয় জেনে নৃশংস ভাবে খুন করা হল ২৬ জন পর্যটনকে। এরপর থেকেই প্রতিশোধের আগুনে ফুঁসছে গোটা দেশ। দাবি উঠছে কড়া প্রত্যাঘাতের। অন্যদিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে এনআইএ সহ একাধিক নিরাপত্তা সংস্থা।
গত কয়েকদিনে (Pahalgam Terror Attack) একাধিক নিরাপত্তা সংক্রান্ত তথ্য জোগাড় করার কাজ চলছে। আর তা জোগাড় করতে গিয়ে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ভয়াবহ সেই তথ্য সামনে আসার পরেই পাকিস্তানের সঙ্গে সমস্ত কু্টনৈতিক সম্পর্ক ইতিমধ্যেই ছিন্ন করেছে। শুধু তাই নয়, গোটা পরিস্থিতির কথা ইতিমধ্যে একাধিক দেশের কূটনীতিকদেরও জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। আর সেই তথ্য ইতিমধ্যে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের হাতে এসেছে।

আর সেই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গোয়েন্দারা বলছেন গত বছর হামাস যে স্টাইলে ইজরায়েলে হামলা চালায় সেই একই কায়দায় পহেলগাঁও'তেও হামলা চালানো হয়েছে। আর তা দেখে গোয়েন্দারা বলছে ভারত সহ একাধিক দেশকে অশান্ত করার পিছনে একটা প্যাটার্ন কাজ করছে। আর এই তথ্য সামনে আসার পরেই আরও নড়েচড়ে বসেছেন গোয়েন্দারা। শুধু তাই নয়, সামনে আসছে একের পর এক তথ্য।
Pahalgam Terror Attack: হামাসের রণনীতি, আইএসআই'য়ের রণনীতি
গোয়েন্দারা বলছেন, হামাসের রণনীতিকে ব্যবহার করেই পহেলগাঁও'তে হামলা চালানো হয়েছে। পুরো ঘটনার পিছনে চার হামলাকারী। যার মধ্যে দুজন পাকিস্তানি এবং দুজন স্থানীয় কাশ্মীরি বলে জানা যাচ্ছে। সূত্র বলছে, এই চার হামলাকারীই পাক অধিকৃত কাশ্মীরে (Pakistan-occupied Kashmir (PoK) থাকা জঙ্গি ক্যাম্পে দিনের পর দিন বিশেষ ট্রেনিং নিয়েছে। শুধু তাই নয়, সামনে আসছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, লস্কর (Lashkar-e-Taiba (LeT) এবং জইশের (Jaish-e-Mohammed (JeM) এর সাহায্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হামাস (Hamas) ট্রেনিং দেওয়ার কাজ চালাচ্ছে। আর তা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই'য়ের মদতেই ঘটছে বলেও গোয়েন্দাদের হাতে কার্যত বিস্ফোরক রিপোর্ট এসেছে বলে খবর।
Pahalgam Terror Attack: পাকিস্তানে হামাস লিডার
শুধু তাই নয়, পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে ওই গোয়েন্দা সূত্র জানাচ্ছে, এক হামাস জঙ্গি নেতা ইজরায়েল থেকে ছাড়া পাওয়ার পরেই পাকিস্তান সফরে যান। খোদ পাকিস্তান সরকারের আমন্ত্রণেই ওই হামাস নেতা সে দেশে যান। শুধু তাই নয়, ওই হামাস নেতাকে পাক অধিকৃত কাশ্মীরেও নিয়ে যাওয়া হয়। শুধু মাত্র লস্কর এবং জইশ জঙ্গিদের সঙ্গে দেখা করানোর জন্যে।
এখানেই শেষ নয়, ওই হামাস নেতাকে স্যালুট জানাতে পাকিস্তানের মাটিতে হয় বিশাল এক মিছিল। যেখানে ঘো|ড়াতে বসিয়ে ঘোরানো হয় হামাস নেতাকে। ওই মিছিলে একাধিক শীর্ষ নেতাকেও দেখা গিয়েছিল বলেও দাবি গোয়েন্দাদের। এমনকী ওই মিছিলে জইশ প্রধান মাসুদ আজহারের (JeM chief Masood Azhar) ভাইকেও দেখা যায় বলেও দাবি। শুধু তাই নয়, লস্করের একাধিক শীর্ষ কমান্ডারকেও দেখা যায় বলে দাবি।
Pahalgam Terror Attack: ভারতের উত্তর-পূর্বে অশান্তির ছক
ভারতকে অশান্ত করতে আরও বড় ষড়যন্ত্র পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই'য়ের। গোয়েন্দা তথ্য পাল গুপ্তচর সংস্থা হামাস নেতাকে ঢাকাতে পর্যন্ত নিয়ে যায়। ভারতের উত্তর-পূর্ব সীমান্ত এলাকায় অশান্তির ঘুঁটি সাঁজাতে এবং বাংলাদেশের মাটিতে কট্টরপন্থীদের বাড়বাড়ন্তের লক্ষ্যে ওই নেতাকে বাংলাদেশকে আইএসআই নিয়ে গিয়েছিল বলে জানাতে পেরেছেন গোয়েন্দারা। জানা যাচ্ছে, বাংলাদেশের মা|টিতে সক্রিয় 'Al Markazul Islami' বলে একটি সংগঠন এই সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করে।
সেখানেই ওই হামাস নেতা উপস্থিতি ঘিরে চিন্তায় ভারতীয় |গয়েন্দারা। গোয়েন্দারা বলছেন, এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য Mufti Shahidul Islam । যার সঙ্গে আল কায়দার ঘনবিষ্ঠ যোগ আছে। অনেক বছর আগে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
Pahalgam Terror Attack: হামাসের কোন নেতা যায় বাংলাদেশে|?
পহেলগাঁও হামলার পরেই নড়েচড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা সহ একাধিক নিরাপত্তা এজেন্সিগুলি। ওই সংবাদমাধ্যমকে তদন্তকারী সংস্থা জানাচ্ছে, হামাসের গুরুত্বপূর্ণ নেতা শেখ খালেদ কুদুমি এবং রাজনৈতিক ব্যুরোর চেয়ারম্যান শেখ খালেদ মিশাল উপস্থিত ছিলেন। অন্যান্য উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন পাকিস্তানের শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানি এবং মাওলানা ফজলুর রহমান সহ একাধিক 'মোস্ট ওয়াটেন্ড' মুখ।
গোয়েন্দাদের হাতে এই তথ্য হাতে আসার পরেই নড়েচড়ে বসেছে ভারতীয় সেনাও। উত্তর পূর্বের নিরাপত্তায় আরও জোড়দার করা হয়েছে বলেই খবর।












Click it and Unblock the Notifications