Budget 2025 Highlights: শুধুই কর ছাড়? এই সেক্টরগুলির জন্য তো 'লক্ষ্মীর ভাণ্ডার' খুলে দিলেন নির্মলা

Budget 2025 Highlights: ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। একেবারে 'জনমোহনী' পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বিশেষ করে সধারণ মধ্যবিত্তের কথা ভেবে আয়করে বিপুল ছাড়ের ঘোষণা করা হল। একই সঙ্গে প্রবীণ নাগরিকদের জন্যেও নির্মলার ঝুলিতে ছিল উপহার। আর সেই অনুযায়ী, ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ এক লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে।

এছাড়াও কৃষি সহ কর্মসংস্থানের ক্ষেত্রেও একের পর এক বড় ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তাতে খুশি দেশের বনিক সমাজ। এক নজরে দেখে নিন কোন সেক্টরের জন্য কি কি ঘোষণা হল এদিন নির্মলা সীতারমনের বাজেটে-

budget

  • Budget 2025 Highlights: কৃষি, কৃষকদের দিকে বিশেষ নজর

কৃষক এবং কৃষি ক্ষেত্রকে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে বাজেটে। বিশেষ করে ডেয়ারি এবং মৎস্য পালনে পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। একেবারে সস্তা সুদের হারে পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়ারকথা বলা হয়েছে। অর্থাৎ কিষাণ ক্রেডিট লিমিট ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা হবে বলে ঘোষণা নির্মলা সীতারমন। এছাড়াও বিশ্বের দ্বিতীয় মাছ উৎপাদনকারী দেশ ভারত। সি-ফুড রপ্তানির মূল্য ৬০,০০০ কোটি টাকা। একই সঙ্গে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার ঘোষণা। ডাল উৎপাদনে বিশেষ জোর দেওয়া হয়েছে।

  • Budget 2025 Highlights: বিহারের জন্য বিশেষ ঘোষণা

এই বাজেটে বিহারের জন্য একের পর এক বড় ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মাখনা বোর্ড গঠন নির্মলা সীতারমনের বড় ঘোষণা। এর মাধ্যমে মাঝনা উৎপাদন সহ একাধিক বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। বিহারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এন্টারপ্রেনারশিপ প্রতিষ্ঠারও ঘোষণা করা হয়েছে। আইআইটি পাটনার সক্ষমতা বাড়ানোর কথাও ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর সহ একাধিক ঘোষণা করার কথা বলা হয়েছে।

  • Budget 2025 Highlights: MSME এবং স্টার্ট আপের উপর বিশেষ জোর

এবার MSME সেক্টরের জন্য বড় ঘোষণা করলেন নির্মলা সীতারমন। ন্যাশানাল ম্যানুফেচারিং মিশন গঠনের কথা বলা হয়েছে। এক্ষেত্রে ক্লিন প্রযুক্তির উপর জোর দেওয়া হয়েছে। MSME -তে এখন পাঁচের জায়গায় ১০ কোটি টাকা পর্যন্ত কভার দেওয়া হবে। দেশের রপ্তানিতে MSME-এর অংশগ্রহণ ৪৫%-এ পৌঁছেছে। অন্যদিকে স্টার্টআপগুলিকে বিশেষ উতসাগ দিতে চায় মোদী সরকার। এজন্য ২০ কোটি টাকা পর্যন্ত কভার দেওয়া হবে। এছাড়াও সরকার এক্সপার্ট প্রোমশন মিশনের ঘোষণা করা হবে। ছোট উদ্যোগগুলির জন্য বিশেষ ক্রেডিট কার্ড দেওয়া হবে বলেও ঘোষণা।

এছাড়াও স্বাস্থ্য সহ একাধিক সেক্টরের জন্য বড় ঘোষণা এদিন নির্মলা সীতারমনের বাজেটে করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+