কাঠগড়ায় শুধুই নয় অসম-মিজোরাম, সীমান্ত সমস্যা দীর্ঘায়িত হয়েছে ভারতের এই রাজ্যগুলিতে

কাঠগড়ায় শুধুই নয় অসম-মিজোরাম, সীমান্ত সমস্যা দীর্ঘায়িত হয়েছে ভারতের এই রাজ্যগুলিতে

মিজোরামের সঙ্গে সীমান্ত সংঘর্ষের জেরে গতকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে অসম সীমান্ত। অসমের কাছাড় ও মিজোরামের কোলাশিবের কাছে স্থানীয় বাসিন্দা ও অসম পুলিশের মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে অসমের ৬ কর্মীর। যা নিয়ে উত্তাল উত্তর-পূর্বের রাজ্য-রাজনীতি। অন্যদিকে শুধু অসম-মিজোরাম নয়। সীমান্ত বিবাদ রয়েছে দেশের আরও একাধিক দেশের মধ্যে।

কোন কোন রাজ্যে সর্বাধিক সীমান্ত সমস্যা

কোন কোন রাজ্যে সর্বাধিক সীমান্ত সমস্যা

মঙ্গলবার সংসদে এই প্রসঙ্গে একটি লিখিত বিবৃতিও দেন স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এদিন তিনি জানান একাধিক ইস্যুতে হরিয়ানা-হিমাচলপ্রদেশ, লাদাখ-হিমাচলপ্রদেশ, মহারাষ্ট্র-কর্ণাটক, অসম-অরুণাচলপ্রদেশ, অসম-নাগাল্যান্ড, অসম-মেঘালয় এবং অসম-মিজোরামের মধ্যে সীমান্ত বিবাদ ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে। যার জেরে সীমান্ত এলাকাগুলিতে গত কয়েক বছরে অনেকটাই অবনতি হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির।

কাবেরী জলবন্টন নিয়ে বিবাদ কর্নাটক-তামিলনাড়ুর মধ্যেও

কাবেরী জলবন্টন নিয়ে বিবাদ কর্নাটক-তামিলনাড়ুর মধ্যেও

যেমন কাবেরী নদীর জল নিয়ে কর্নাটক ও তামিলনাড়ুর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। মাঝেমধ্যেই যার আঁচ পড়ে পদুচেরি ও কেরলেও। এমনকী জলবন্টন নিয়ে সমস্যার কারণে তামিল-কন্নড় সংঘর্ষে এক সময় উত্তাল হয়ে ওঠে বেঙ্গালুরু। কর্নাটক জুড়ে বিক্ষোভ প্রদর্শন করেন কৃষকেরা। এমনকী জল বিবাদের শান্তিপূর্ণ মীমাংসার জন্য কেন্দ্রকে কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গঠনের নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।

 সমস্যা জারি মহারাষ্ট্র-কর্ণাটকের মধ্যেও

সমস্যা জারি মহারাষ্ট্র-কর্ণাটকের মধ্যেও

অন্যদিকে আবার সীমান্ত বিবাদ রয়েছে মহারাষ্ট্র-কর্ণাটকের মধ্যেও। সমস্যা চলছে ৭ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে। সর্বাধিক সমস্যা কর্নাটকের বেলগাম (বেলগাভি), কারওয়ার, নেপানিতে। কিন্তু এই সমস্যার সূত্রপাতও ভারতের স্বাধীনতা লাভের পরপরেই। ব্রিটিশ ভারতে বোম্বে প্রেসিডেন্সি বর্তমান মহারাষ্ট্র, কর্নাটক ও গুজরাতের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল। কিন্তপ ১৯৫৬ সালে রাজ্য পুনর্গঠন আইন বলে বেলগাম সহ ১২টি তালুক তদানন্তীন মায়সুরু বর্তমানে কর্নাটক রাজ্যের অন্তর্ভূক্ত করা হয়। কিন্তু তা মানতে রাজি ছিল না বোম্বে প্রেসিডেন্সি। পরবর্তী ১৯৬০ সালে বোম্বে প্রেসিডেন্সি ভেঙে গুজরাত ও মহারাষ্ট্রের জন্ম হয়।

কোথায় দাঁড়িয়ে অসম মিজোরামের সীমান্ত সমস্যা ?

কোথায় দাঁড়িয়ে অসম মিজোরামের সীমান্ত সমস্যা ?

এদিকে অসম মিজোরামের সীমান্ত বিবাদের ইতিহাসও অনেক পুরনো। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৭২ সালে অসম থেকে একটা অংশ আলাদা করে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল মিজোরাম সৃষ্টি করা হয়। ১৯৮৭-তে পূর্ণ অঙ্গ রাজ্যের মর্যাদাও দেওয়া হয় মিজোরামকে। কিন্তু মিজোরামের তিনটি জেলা কোলাসিব, মামিত ও আইজলের সঙ্গে অসমের তিনটি দক্ষিণাঞ্চলীয় বাঙালি-প্রধান জেলা কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জের মধ্যে বিরোধ তৈরি হয়। মোট প্রায় ১৬৫ কিলোমিটার লম্বা সীমান্ত নিয়ে আজও জারি রয়েছে বিবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+