Ram Mandir: ২২ জানুয়ারি একটি নয় দেশে দুটি রাম মন্দিরের উদ্বোধন, অযোধ্যা ছাড়া দ্বিতীয় মন্দিরটি কোথায়?
২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন নিয়ে মাতোয়ারা দেশ। উদ্বোধন।আগামী সোমবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিটের মধ্যেই মন্দিরের গর্ভগৃহে মূর্তি প্রতিষ্ঠা হবে। অযোধ্যা জুড়ে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু সেইদিন একটি নয় দুটি রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে। একটি অযোধ্যায়? অন্যটি কোথায়?
রাম মন্দির উদ্বোধন নিয়ে যখন তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা বঙ্গ রাজনীতিতে। তখন অন্য চিত্র পড়শি রাজ্য ওডিশাতে। নবীন পট্টনায়েকের রাজ্যও তৈরি হয়েছে একটি রাম মন্দির। সেই মন্দিরও আগামী ২২ জানুয়ারির দিনই উদ্বোধন হবে। ওড়িশার নয়াগড় জেলার ফতেহগড় গ্রামে নির্মিত একটি রাম মন্দিরটি্ উদ্বোধন হবে আগামী সোমবার।

গত সাত বছর ধরে প্রতিদিন ১৫০ জন শ্রমিক ওডিশার এই রাম মন্দিরটি নির্মাণ করেছেন। এই রাম মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কয়েক দশক ধরে এই পাহাড়ে ভগবান গোবর্ধনের পূজা হয়ে আসছে। ১৯১২ সালে, ভগবান জগন্নাথের নবকালেবরের সময়, ভগবান সুদর্শনের গাছটি ফতেহগড় থেকে সংগ্রহ করা হয়েছিল। এটিকে স্মরণ করার জন্য, গ্রামবাসী একটি উদ্যোগ নিয়ে একটি কমিটি গঠন করে - শ্রী রাম সেবা পরিষদ।
জানা গিয়েছে, ২১ জানুয়ারি থেকে উদ্বোধনী প্রক্রিয়া শুরু হবে। পুরী শঙ্করাচার্য এবং মহারাজাকে মন্দিরের জমকালো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে রাম মন্দির উদ্বোধনের আগে নতুনভাবে সেজে উঠেছ জগন্নাথ দেবের মন্দিরও। প্রতি বছর প্রচুর সংখ্যক মানুষ শ্রী জগন্নাথ মন্দির দর্শনের জন্য আসেন। মন্দির কমপ্লেক্সের নিরাপত্তার সমস্যার কারণে ওড়িশা সরকার 'শ্রী মন্দির পরিক্রমা প্রকল্প' মন্দিরের আশে পাশের অংশ সংস্কারের সিদ্ধান্ত নেয়। যাতে ভক্তরা আরও ভালো সুযোগ-সুবিধা পেতে পারেন এবং ভক্তরা বিনা দ্বিধায় মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করতে সক্ষম হন।
পুরীর মন্দিরে এই 'মন্দির পরিক্রমা' প্রকল্পটি তৈরি হয়েছে ৯৪৩ কোটি টাকা খরচ করে। ১০ মিটার চওড়া পথ তৈরি হয়েছে ভক্তদের জন্য। এই প্রকল্পের জন্য ৬০০ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়েছেন। ১৫.৬৪ একর জমি অধিগ্রহণ করা হয় প্রকল্পের জন্য।












Click it and Unblock the Notifications