'মোদী আমায় মারতে চাইছেন', মমতার সুরে সুর মিলিয়ে বিস্ফোরক দাবি কেজরিওয়ালের

কেজরিওয়ালের দাবি ছিল ইন্দিরা গান্ধীর মতো করে তাঁকেও হত্যার ছক কষা হচ্ছে। আর এই তোপের নিশানায় ছিল কেন্দ্রের মোদী সরকার।

অরবিন্দ কেজরিওয়ালের দাবি ছিল ইন্দিরা গান্ধীর মতো করে তাঁকেও হত্যার ছক কষা হচ্ছে। আর এই তোপের নিশানায় ছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের এমন দাবির পরই বিজেপির তরফে, বিজয় গোয়েল দাবি করেন কেজরিওয়াল চাইলে, নিজের পছন্দ অনুযায়ী নিরাপত্তারক্ষী রাখতেই পারেন। এরপরই পাল্টা তোপ দাগেন আপ নেতা।

আমায় মারতে চাইছেন মোদী, মমতার সুরে সুর মিলিয়ে বিস্ফোরক দাবি কেজরিওয়ালের

মমতা বন্দ্য়োপাধ্যায় কয়েকদিন আগেই এক নির্বাচনী সভায় দাবি করেছিলেন ' আমায় অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলতে পারে। ' আর সেই তিরের নিশানায় ছিল দিল্লির মোদী সরকার। কার্যত মমতার সেই সুরে সুর মিলিয়েই এবার কেজরিওয়ালের দাবি, তাঁকেও মেরে ফেলতে চান মোদী । তিনি বিজেপির বিজয় গোয়েলের টুইটের জবাবে একটি পাল্টা টুইটে লেখেন, 'আমার পিএসও নন, মোদীজি আমাকে মেরে ফেলতে চান।'

এদিকে, দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, যাবতীয় নিরাপত্তা বলয় ধরে রাখার ক্ষেত্রে সক্ষম দিল্লি পুলিশষ অফিসররা প্রত্যেকেই নিজেরদের মতো করে কাজের প্রতি দায়বদ্ধ। প্রসঙ্গত, কয়েকদিন আগে পাঞ্জাবে প্রচারের সময় হামলা হয় কেজরিওয়ালের ওপর। তারপরই এমন দাবি করেছেন কেজরিওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+