বছরে দু'বার বোর্ডের পরীক্ষা নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর! NEP নিয়ে বাংলার দাবিতে তুললেন প্রশ্ন

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নিয়ে বড় বিবৃতি দিয়েছেন। সাংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে সাক্ষাৎকারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, দশম ও দ্বাদশে বোর্ডের পরীক্ষায় বছরে দুবার উপস্থিত হওয়া বাধ্যতামূলক হবে না। তিনি বলেছেন এটি একটি ঐচ্ছিক প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের একবার সুযোগ নিয়ে চাপ কমানো।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরও বলেছেন, সেন্ট্রাল অ্যাডভআইসরি বোর্ড অপ এডুকেশনকে পুনর্গঠন করা হচ্ছে। কারণ এর সংস্করণ পুরনো আর বর্তমান শিক্ষা ব্যবস্থার চাহিদা ভিন্ন। তিনি বলেছেন, এনইপি নিয়ে কিছু রাজ্যের আপত্তি রাজনৈতিক, এর সঙ্গে শিক্ষা বিভাগের কোনও যোগ নেই।

ধর্মেন্দ্র প্রধান

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর প্রশ্ন তিনি এখনও বুঝতে পারছেন না, যাঁরা আপত্তি করছেন, তাঁরা কী করে আপত্তি করছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের বিকল্প নথির ৯৯ শতাংশ এনইপির সঙ্গে মিলে যায়।

রাজস্থানের কোটার ছাত্র আত্মহত্যা প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, কারও মূল্যবান জীবন নষ্ট হওয়া উচিত নয়। তাঁরা আমাদের সন্তান। ছাত্রছাত্রীদের চাপ মুক্ত রাখা আমাদের সম্মিলিত দায়িত্বের মধ্যে পড়ে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভারতে ক্যাম্পাস স্থাপনের নির্দেশিকা নিয়ে আলোচনা করা হচ্ছে। এব্যাপারে শীঘ্রই জানানো হবে। মন্ত্রী জানিয়েছেন, দুটি আইআইটি ইতিমধ্যেই বিদেশে তাদের ক্যাম্পাস স্থাপনের ব্যাপারে অনেক দূর এগিয়ে গিয়েছে। আগ্রহ প্রকাশ করা বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। বিদেশমন্ত্রক এর সমন্বয় সাধনের কাজ করছে।

উল্লেখ করা যেতে পারে, গত অগাস্টে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও ছাত্র কেন্দ্রিক করার কথা ঘোষণা করা হয়। সেখানে নতুন কাঠামো অনুসারে বোর্ড পরীক্ষা বছের দুবার নেওয়ার কথা জানানো হয়। সেখানে ছাত্রছাত্রীদের সর্বোচ্চ স্কোরের বিকল্প রাখার কথাও বলা হয়। এছাড়া একাদশ ও দ্বাশ শ্রেণির ছাত্রছাত্রীদের একটির পরিবর্তে দুটি ভাষা নিয়ে পড়াশোনা করার কথাও বলা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+