মমতা নয়, প্রশান্ত কিশোরের কাছে বিরোধীদের জনপ্রিয় প্রধানমন্ত্রীর মুখ এই কংগ্রেস নেতা

বিহারে নীতীশ কুমারের বিরুদ্ধে রাজনৈতিক শক্তি হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। আর যেখানে ইন্ডিয়া ব্লকের কেউই প্রধানমন্ত্রী পদের মুখ নিয়ে কোনও কথা বলতে রাজি নন, সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস নেতার নাম ভাসিয়ে কার্যত বিরোধী উস্কে দেওয়ার চেষ্টায় প্রশান্ত কিশোর। এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী, প্রশান্ত কিশোর বলেছেন, আসন্ন সাধারণ নির্বাচনে বিরোধীদের মধ্যে জনপ্রিয় প্রধানমন্ত্রী মুখ হলেন রাহুল গান্ধী। এক্ষেত্রে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র নাম সামনে আনেননি।

Prashant Kishor

বিরোধীরা তাদের ব্লকের নাম রেখেছে ইন্ডিয়া। এব্যাপারে প্রশান্ত কিশোর বলেছেন, এটি একটি স্মার্ট পদক্ষেপ। নির্বাচনী কৌশলবিদ বলেছেন, শুধুমাত্র একটি ব্র্যান্ডিং কৌশল তাদেরকে জয়ী করবে না. তাদেরকে এখনও অনেক পথ যেতে হবে।

সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, বিরোধী জোটে শক্তিশালী ন্যারেটিভের অভাব রয়েছে। তিনি আরও বলেছেন, তিনি বিশ্বাস করেন ন্যারেটিভ মুখ তৈরি করে। তিনি বলেছেন, বিরোধীদের দুর্বলতম যোগসূত্র হল বিকল্প ন্যারেটিভ না থাকা। সঙ্গে তিনি বলেছেন, আসন ভাগাভাগির সিদ্ধান্ত নেওয়া কোনও সমস্যা নয়, সময় মতো সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ।

Prashant Kishor

প্রশান্ত কিশোর বলেছেন, আসন ভাগাভাগির সময়টাই গুরুত্বপূর্ণ। আর বিরোধীরা যদি নিজেদের মধ্যে আসন ভাগাভাগিতে দেরি করে, তাহলে অসুবিধাজনক অবস্থানে থাকবে। তিনি বলেছেন, নভেম্বরের তুলনায় সেপ্টেম্বরে যদি আসন ভাগাভাগি চূড়ান্ত করা হয়, তাহলে তার ভিন্ন প্রভাব পড়বে।

নির্বাচনী কৌশলবিদ বলেছেন, আজই যদি নির্বাচন হয়, তাহলে বিজেপি বিরোধীদের থেকে এগিয়ে থাকবে। তবে তার অর্থ এই নয় যে বিজেপিকে পরাজিত করা যাবে না। তৃণমূল পর্যায়ে সমস্যা বোঝার জন্য বিহারের বিভিন্ন জায়গায় কর্মসূচিতে ব্যস্ত প্রশান্ত কিশোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+