মাসুদ আজহারকেও সাধ্বী প্রজ্ঞা অভিশাপ দিলে সার্জিক্যাল স্ট্রাইকের দরকার ছিলনা: দিগ্বিজয়
ভোটের রাজনৈতিক পারদ চড়িয়ে এবার ভোপালে তাঁর প্রতিপক্ষ সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের দিগ্বিজয় সিং।
ভোটের রাজনৈতিক পারদ চড়িয়ে এবার ভোপালে তাঁর প্রতিপক্ষ সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের দিগ্বিজয় সিং। ২৬/১১ এর মুম্বইয়ের জঙ্গি হামলায় শহিদ হেমন্ত করকরের মৃত্যু নিয়ে প্রজ্ঞা জানান, তাঁর অভিশাপেই মৃত্যু হয়েছে হেমন্ত করকরের। যার পর ব্য়াপক সমালোচনার মুখে পড়ে যান সাধ্বী।

'অভিশাপ' এর প্রসঙ্গ তুলে এবার সাধ্বীকে কটাক্ষ করতে ছাড়লেন না কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি বলেন, 'সাধ্বী বলেছেন, এটিএস প্রধান হেমন্ত করকরে তাঁর অভিশাপে মারা গিয়েছেন, যিনি কিনা দেশের জন্য সবচেয়ে বড় বলিদান দিয়েছিলেন এবং শহিদ হয়েছিলেন। তাহলে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদের নেতা মাসুদ আহজারকেও সাধ্বী অভিশাপ দিলে আর সার্জিক্যাল স্ট্রাইক করতে হত না। '
Would not have needed surgical strikes if Sadhvi cursed Masood Azhar: Digvijaya
— ANI Digital (@ani_digital) April 28, 2019
Read @ANI Story | https://t.co/rmfKN6fsmF pic.twitter.com/dd4zHJJy9b
উল্লেখ্য,একাধিক মন্তব্যের জেরে ক্রমেই বিতর্কে উঠে আসছেন সাধ্বী প্রজ্ঞা। বাবরি মসজিদ , হেমন্ত করকরে সহ একাধিক ইস্যুতে সাধ্বীর মন্তব্য ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তা নিয়ে মধ্যপ্রদেশ বিজেপিতে ভাঙনও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সাধ্বীর নিরাপত্তা বলয় আরও আঁটোসাটো করা হচ্ছে।












Click it and Unblock the Notifications