Goa election 2022: টিকিট মেলেনি, নির্দল হয়েই ভোটে লড়বেন উপমুখ্যমন্ত্রীর স্ত্রী সহ দুই বিজেপি বিধায়ক

Goa election 2022: টিকিট মেলেনি, নির্দল হয়েই ভোটে লড়বেন উপমুখ্যমন্ত্রীর স্ত্রী সহ দুই বিজেপি বিধায়ক

গোয়া বিধানসভা নির্বাচনের প্রথম থেকেই চাপ বাড়ছে বিজেপির। উৎপল পরিকরের মতই প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন গোয়ার উপমুখ্যমন্ত্রীর স্ত্রী। তারপরেই নিজে নির্দল প্রার্থী হসেেব লড়বেন বলে ঘোষণা করেছেন তিনি। শুধু তিনি নন বিজেপির আরও ২ নেতা নির্দল প্রার্থী হয়ে লড়বেন বলে শোনা যাচ্ছে। তাহলে কি মনোহর পরিকরের ছেলেও সেই পথেই হাঁটবেন এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

বিজেপির টিকিট না পেয়ে নির্দল প্রার্থী

বিজেপির টিকিট না পেয়ে নির্দল প্রার্থী

গতকালই গোয়ার প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। ৪০টি আসনের মধ্যে ৩৪টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তাতে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন গোয়ার উপ মুখ্যমন্ত্রী চন্দ্রকান্ত কালভেকারের স্ত্রী সাবিত্রি কালভেকর। বিজেপির মহিলার মোর্চার সহ সভাপতি তিনি। তাঁকে এবার টিকিট দেয়নি বিজেপি। তারপরেই নির্দল প্রার্থী হিসেবে নিজের দলের প্রার্থী হিসেবেই লড়বেন তিনি। এমনই ঘোষণা করেছেন তিনি।

আরও ২ বিজেপি নেতা নির্দল প্রার্থী

আরও ২ বিজেপি নেতা নির্দল প্রার্থী

শুধু উপমুখ্যমন্ত্রীর স্ত্রী নন বিজেপির আরও ২ নেতা নির্দল প্রার্থী হয়ে লড়বেন বলে জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন গোয়ার পূর্তমন্ত্রী দীপক পুস্কর। এবং গোয়ার ডেপুটি স্পিকার ইসিডোরে ফার্নান্ডেজও নির্দল প্রার্থী হিসেবে লড়বেন বলে ঘোষণা করেছেন। কাজেই পর পর হেভিওয়েট তিন নেতার এভাবে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্তে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

চাপ বাড়ছে বিজেপির

চাপ বাড়ছে বিজেপির

প্রথম প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই গোয়ায় বিজেপির চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে পানাজির টিকিট মনোহর পরিকরের ছেলেকে না দেওয়ায় একটা চাপা অসন্তোষ তৈরি হয়েছে। কংগ্রেস থেকে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রার্থী তালিকায়। পুরনো বিজেপি কর্মীদের তেমন গুরুত্ব দেওয়া হয়নি বলেই অভিযোগ উঠেছে। এই নিয়ে গোয়াতেও আদি নব্যের দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে বিজেপিতে। স্বাভাবিক ভাবেই পুরনো বিজেপি নেতারা একে একে বিদ্রোহ করতে শুরু করেছে।

বিদ্রোহী পরিকরের ছেলেও

বিদ্রোহী পরিকরের ছেলেও

পানাজির কেন্দ্র বিজেপির কাছ থেকে দাবি করেছিলেন মনোহর পরিকরের ছেলে উৎপল পরিকর। কিন্তু ফড়নবীশ তাঁকে সেই টিকিট দেননি। তাতে প্রবল ক্ষুব্ধ উৎপল পরিকর। তিনি এখনও পানাজি কেন্দ্র থেকেই লড়তে চান বলে জানিয়েছেন। এবং আগামী ২ দিনের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করবেন বলে জানিয়েছে। ১৯৯৪ সাল থেকে এই কেন্দ্রে জিতে আসছেন মনোহর পরিকর। তারপরে ২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদীর ডাকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে যোগ দেন তিনি। তার আগে ২০১৭ সালে গোয়ায় সরকার গড়তে মনোহর পরিকরের অবদানই ছিল সবচেয়ে বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+