বারবার চেষ্টা করেও মোবাইলে OTP আসছে না? বুঝতে পারছেন না কি করা উচিৎ? রইল উপায়
করোনা পরিস্থিতিতে অনেকটাই ব্যাঙ্কে যাওয়ার প্রবণতা মানুষের মধ্যে কমেছে। একটা বিশাল অংশের কাজ মানুষ এখন অনলাইনের মাধ্যমেই করে থাকে। সমীক্ষা বলছে করোনার পর সাধারণ মানুষ অনেক বেশি অনলাইন লেনদেনের উপর নির্ভর করছে। ডিজিটাল লেন
করোনা পরিস্থিতিতে অনেকটাই ব্যাঙ্কে যাওয়ার প্রবণতা মানুষের মধ্যে কমেছে। একটা বিশাল অংশের কাজ মানুষ এখন অনলাইনের মাধ্যমেই করে থাকে। সমীক্ষা বলছে করোনার পর সাধারণ মানুষ অনেক বেশি অনলাইন লেনদেনের উপর নির্ভর করছে। ডিজিটাল লেনদেন এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে।
শুধু তাই নয়, ব্যাঙ্কের তরফেও গ্রাহকদের কাছে আবেদন করা হচ্ছে যে খুব প্রয়োজন না ব্যাঙ্কমুখী হবেন না। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সুরক্ষিত লেনদেন করার কথা বলা হচ্ছে।
তবে অনলাইন লেনদেনের ক্ষেত্রে জরুরি হচ্ছে OTP অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড।
অনেক সময়ে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে সমস্যাতে পড়তে হয় যখন OTP আসে না। এই অবস্থায় তখন কি করবেন? এই বিষয়ে গ্রাহককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

OTP না আসলে কি করবেন?
কোনও অনলাইনে কাউকে টাকা দেওয়া হোক কিংবা কারোর অ্যাকাউন্টে টাকা পাঠানো হোক। অনলাইনের মাধ্যমে চোখের পলকে হয়ে যাচ্ছে এই কাজ। তবে এই কাজ করতে গিয়ে মাঝে মধ্যে সমস্যার মধ্যে পড়তে হয় গ্রাহককে। কারণ অনেক সময়ে মোবাইলে OTP আসে না।
একাধিকবার চেষ্টা করেও মোবাইলে চার ডিজিটের সুরক্ষিত ওই নম্বর আসে না। এই সময় সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহক কি করবেন? তা নিয়ে চিন্তায় পড়ে যান। এই বিষয়ে কাকে কোথায় নালিশ জানাবেন?
কীভাবেই এই সমস্যা থেকে সমাধান মিলবে? সেটাই চিন্তা হয়ে দাঁড়ায়। তবে আপনি যদি স্টেট ব্যাঙ্কের গ্রাহক হোণ তাহলে আপনার জন্যে স্বস্তির খবর। কারণ টুইট করে এই অবস্থায় কি করা উচিৎ তা স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।

কি জানাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া?
স্টেট ব্যাঙ্ক বলছে অনেক সময়ে নেটওয়ার্কের সমস্যা দেখা দিলে ওটিপি মোবাইলে এসে পৌঁছয় না। তবে আপনি যদি মনে করেন এই সমস্যা দিনের পর দিন চলে আসছে আর তা নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে না তাহলে অবশ্যই এই বিষয়ে অভিযোগ জানানো যায়।
কিন্তু কোথায়? ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট গ্রাহক https://crcf.sbi.co.in/ccf/ under Existing Customer - MSME/ Agri/ Other Grievance under category Technology: Internet Banking // Online SMS Alerts // Internet Banking: High-security password (OTP related category)
এর সাহায্যে অভিযোগ জানাতে পারবে। এছাড়াও স্টেট ব্যাঙ্কের হেল্পলাইন নম্বর 1800 11 2211 (toll-free), 1800 425 3800 (toll-free)
কিংবা 080-26599990 এই নম্বরে সকাল থেকে রাত পর্যন্ত এই বিষয়ে অভিযোগ জানানো যাবে। এমনটাই স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।

OTP - এর বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাঁদের ওয়েবসাইটে OTP এর বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। অবশ্য এই বিষয়গুলি মাথায় রাখা প্রয়োজন।
মাথায় রাখা প্রয়োজন মাত্র ১০ মিনিটের জন্যে কিন্তু OTP ভ্যালিড থাকে। একবার ব্যবহারের পর আরেকবার ওটিপি ব্যবহার করতে পারবে না। গ্রাহক তিনবারের বেশি ভুল ওটিপি দিতে পারবে না।
যদি আপনি ভুল করেও তিনবারের বেশি ওটিপি দিয়ে দেন তাহলে স্টেট ব্যাঙ্ক কার্ড D Secure Online transactions ভেবে ব্লক করে দেবে। অর্থাৎ আপনি তখন অনলাইনের কোনও কিছু কেনা কাঁটা করতে পারবেন না।
যদি কোনও সময়ে মোবাইলে অটিপি না আসে তাহলে না চিন্তাতে পড়ে গিয়ে ইমেলে চেক করুন। শুধু তাই নয়, ভুল তথ্যেও অনেক সময়ে ওটিপি নাও আসতে পারে।
পাশাপাশি সবথেকে বেশী পাঁচ বার ওটিপির জন্যে আবেদন করতে পারবেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications