'বালাকোটে একটি মোরগও মরেনি এয়ারস্ট্রাইকে', কাশ্মীরে মন্তব্য ফারুক আবদুল্লার
লোকসভা ভোট উপলক্ষ্যে বিরোধীরা একাধিক ইস্যুতে তোপ দাগছে সরকারকে। বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি থেকে উঠে আসছে একাধিক মন্তব্য।
লোকসভা ভোট উপলক্ষ্যে বিরোধীরা একাধিক ইস্যুতে তোপ দাগছে সরকারকে। বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি থেকে উঠে আসছে একাধিক মন্তব্য। বহুবার ভারতীয় সেনার সফল এয়ারস্ট্রাইকের প্রসঙ্গেও নির্বাচণী মহারণে উঠে এসেছে। এবার সেই প্রসঙ্গ তুলে মোদী সরকারকে তোপ দিতে গিয়ে নয়া বিতর্কের জন্ম দেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কন্ফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ।

এদিন কাশ্মীরের বুধগামে একটি দলীয় সভায় যোগ দিয়ে তিনি বলেন, 'কেউ কেউ বলছেন ৩০০ জন জঙ্গি মারা গিয়েছে , কেউ বলছেন ৫০০ জন, কেউবা বলছেন ৭০০ জন জঙ্গি। কেউ মরেনি ওখানে। একটা মোরগও মরেনি। শুধুমাত্র গাছ মরেছে । পাকিস্তান এই নিয়ে একটা কেস ফাইল করেছে, যে তাদের যেন এজন্য ক্ষতিপূরণ দেওয়া হয়।' উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একেবার এই সুরেই দাবি করেছিলেন বালাকোটে ভারতের এয়ারস্ট্রাইকের পর কোনও জঙ্গি মরেনি। বরং গাছ মরেছে কয়েকটি । কাশ্মীরে লোকসভার প্রচারে কার্যত পাক প্রধানমন্ত্রীর সুরই শোনা গেল ফারুক আবদুল্লার কণ্ঠে।
উল্লেখ্য, কেন্দ্রের মোদী সরকারকে তোপ দাগতে গিয়ে তিনি বায়ুসেনার এয়ারস্ট্রাইকের সমালোচনা করেছেন বলে তোপ দাগেন ফারুক আবদুল্লা। উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানের আকাশে ঢুকে সেখানের জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়ে আসে ভারতীয় সেনা। সেই ঘটনার পর থেকেই এই এয়ারস্ট্রাইক নিয়ে রীতিমত সাড়া পড়ে যায়।












Click it and Unblock the Notifications