মহারাষ্ট্রের পুরভোটে একটি ভোটও পড়েনি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬৮টি আসন জয় মহাজুটির

নির্বাচনের দিন আসার আগেই বড় সাফল্য, মহারাষ্ট্রের পুরভোটে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬৮টি আসন দখল করল বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি। আগামী ১৫ জানুয়ারি ভোটগ্রহণের কথা থাকলেও, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হতেই বহু বিরোধী প্রার্থী সরে দাঁড়ানোয় একাধিক পুরসভায় ফলাফল কার্যত চূড়ান্ত হয়ে যায়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৬৮টি আসনে কোনও ভোটই পড়েনি। এর মধ্যে এককভাবে বিজেপির ঝুলিতে গেছে ৪৪টি আসন। থানে জেলার কল্যাণ ডোম্বিভলি পুরনিগম থেকেই এসেছে সর্বাধিক বিনা প্রতিদ্বন্দ্বিতার জয়। পাশাপাশি পুণে, পিম্প্রি চিঞ্চওয়াড়, পানভেল, ভিওয়ান্ডি, ধুলে, জলগাঁও ও আহিল্যানগর থেকেও মহাজুুটির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীহীন জয় পেয়েছেন।

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা (শিন্ডে) বিনা ভোটে জয় পেয়েছে ২২টি আসনে। অন্যদিকে অজিত পওয়ারের এনসিপি পেয়েছে ২টি আসন।

পুণেতে ৩৫ নম্বর ওয়ার্ডে বিজেপির মঞ্জুষা নাগপুরে ও শ্রীকান্ত জগৎপকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এই ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেছিলেন এই দু'জনই।
এই ফলাফলকে দলের সুশাসনের স্বীকৃতি বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা মুরলীধর মোহোল। তাঁর বক্তব্য, "পুণেতে আমাদের লক্ষ্য ১২৫টি আসন। এর মধ্যে ২টি ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছি, বাকি ১২৩টি আসনের লড়াই বাকি।" তিনি আরও দাবি করেন, আগামী পুণে পুরসভার মেয়র বিজেপিরই হবেন।

বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায়ের মতে, এই প্রবণতা প্রমাণ করে যে রাজ্যের শহরাঞ্চলে বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হচ্ছে। দলের নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের জনপ্রিয়তা এবং রাজ্য সভাপতি রবীন্দ্র চাভনের নির্বাচনী কৌশলই এই সাফল্যের মূল চাবিকাঠি।
তবে এই ঘটনাকে গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে আখ্যা দিয়েছে উদ্ধব ঠাকরে শিবসেনা। দলের সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সংস্থা ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে কিংবা প্রার্থীদের 'কিনে নিয়ে' বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করা হচ্ছে। তাঁর প্রশ্ন, "এভাবে যদি গণতন্ত্রকে শেষ করে দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন কেন নীরব?"

উল্লেখ্য, মহারাষ্ট্রের মোট ২৯টি পুরনিগমে এর মধ্যে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহন্মুম্বই পুরনিগমও রয়েছে ১৫ জানুয়ারি ভোটগ্রহণ হবে। পরদিন অর্থাৎ ১৬ জানুয়ারি ভোটগণনার মাধ্যমে বাকি ফলাফল জানা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+