রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি পদে জেতার পরই স্মৃতিরোমন্থনে ব্যস্ত হলেন নরেন্দ্র মোদী
রামনাথ কোবিন্দকে সবচেয়ে নস্ট্যালজিক উপায়ে অভিনন্দন জানালেন বোধহয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাষ্ট্রপতি নির্বাচনে জেতার পর সারা দেশ থেকে অভিনন্দনের বন্যায় ভেসে গেলেন রামনাথ কোবিন্দ। নিজের পছন্দের এই দলিত নেতাকে সবচেয়ে নস্ট্যালজিক উপায়ে অভিনন্দন জানালেন বোধহয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্মৃতিরোমন্থন করে খুঁজে এনে কুড়ি বছর আগের একটি ছবি স্যোশাল সাইটে শেয়ার করলেন মোদী।

সেই ছবিতে রামনাথ কোবিন্দের সঙ্গে একই ফ্রেমে দেখা যাচ্ছে তাঁকে। শুধু কোবিন্দ নন, তাঁর পুরো পরিবারের সঙ্গে দাঁড়িয়ে সেদিন ছবি তুলেছিলেন নরেন্দ্র মোদী। তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না। হননি গুজরাতের মুখ্যমন্ত্রীও। এদিকে রামনাথ কোবিন্দ তখন বিজেপির রাজ্যসভার সাংসদ।
নরেন্দ্র মোদী এখনকার ছবিও একটি শেয়ার করেছেন। সেখানেও সেই একই রামনাথ কোবিন্দের পরিবারের সঙ্গেই দেখা করে ছবি তুলেছেন মোদী। তবে নতুন ছবিতে দুজন বাড়তি মানুষ রয়েছে। তারা হল কোবিন্দের নাতি ও নাতনি। বিশ বছর আগের ফ্রেমে এরা ছিল না, তবে ঠাকুরদা রাষ্ট্রপতি হওয়ার পর এই দুজনও প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রপতি হতে চলা কোবিন্দের সঙ্গে ছবি তুলেছেন।

সবচেয়ে মজার কথা, বিশ বছর আগে মোদী ও কোবিন্দকে যেমন দেখতে ছিল, এতদিন পরেও দুজনকে দেখতে হুবহু একইরকম লাগছে। যা দেখে টুইটারাইটরা বিস্ময় চেপে রাখতে পারেননি। তবে সকলেই কোবিন্দকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications