Vande Bharat Express Train: মোদীর হাত ধরেই ১৭ তারিখেই কাশ্মীরে ছুটবে বন্দে ভারত? রইল বড় আপডেট
Vande Bharat Express Train: খুব শীঘ্রই কাশ্মীরের বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই জানিয়ছেন নর্দার রেলওয়ের এক আধিকারিক। কাটরা থেকে কাশ্মীর পর্যন্ত এই ট্রেন ছুটবে। ইতিমধ্যে এই লাইনে কয়েক দফায় ট্রায়াল রান চালিয়েছে নর্দান রেলওয়ে। আর তা সফল হয়েছে। এখন শুধুই সবুজ সঙ্কেতের অপেক্ষা।
শুধু তাই নয়, মোদীর সময়ও চাওয়া হয়েছে বলে খবর। আর তা পেলেই কাটরা-কাশ্মীর বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) উদ্বোধন হবে বলে খবর।

যদিও বিভিন্ন সূত্রে মাফিক খবর যে আগামী ১৭ ফেব্রুয়ারি নাকি কাশ্মীরের বন্দে ভারতের (Vande Bharat Express Train) উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পারেন। যদিও এই খরের কোনও ভিত্তি নেই বলেই দাবি নর্দান রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায়। তিনি জানিয়েছেন, উদ্বোধনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে খুব শীঘ্রই এই রুটে যে সেমি বুলেটের উদ্বোধন হবে তা জানিয়ে দিয়েছেন ওই আধিকারিক।
- Vande Bharat Express Train: অর্থনৈতিক ভাবে মজুত হবে সে রাজ্য
আর তা হলে ভারতীয় রেল তো বটেই, কাশ্মীরের মানুষের জন্যেও ঐতিহাসিক এই মুহূর্ত হবে বলে দাবি। শুধু তাই নয়, কাটরা এবং কাশ্মীর পর্যন্ত সেমি বুলেট পরিষেবা চালু হলে পর্যটনে জোয়ার আসবে বলেও দাবি। আর তাতে আর্থিক ভাবে উপকৃত হবে ভূস্বর্গের মানুষ। এমনটাই মনে করা হচ্ছে।
- Vande Bharat Express Train: এক নজরে টাইম টেবিল
'লাইভ হিন্দুস্থানে'র খবর অনুযায়ী, জম্মু-শ্রীনগরের মধ্যে যে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চলবে সেটি কাটরা স্টেশন থেকে সকাল ৮টা ১০ মিনিটে ছাড়বে। এরপর শ্রীনগর পৌঁছবে সকাল ১১ টা ২০ মিনিটে। আবার শ্রীনগর থেকে দুপুর ১২ টা ৪৫ মিনীটে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। কাটরা পৌঁছে দেবে বিকেল ৩ টে ৫৫ মিনিটে। অন্যদিকে দিল্লি থেকেও কাশ্মীর পর্যন্ত চলবে একটা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।
যেটি কিনা সন্ধ্যায় দিল্লি স্টেশন থেকে ছাড়ার কথা আছে এবং সকালে শ্রীনগর পৌঁছে দেবে। একেবারে বিশেষ ভাবে তৈরি করা হয়েছে কাশ্মীরের জন্য ট্রেনগুলিকে। যদিও এই রুটে কবে উদ্বোধন হবে তা এখনও স্পষ্ট নয়। তবে এই রুটে ট্রেন চালানোর ক্ষেত্রে একেবারে জোর কদমে চলছে প্রস্তুতি।












Click it and Unblock the Notifications