উত্তর ভারতের বায়ুদূষণ একটি জাতীয় জরুরি অবস্থা, দুশ্চিন্তায় রাহুল গান্ধী

দিল্লির ভয়াবহ বায়ুদূষণ দুশ্চিন্তায় ফেলেছে পরিবেশবিদদের। এবার শীতের শুরুতেই এই প্রবল বায়ুদূষণ। শিশু এবং বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট জনিত প্রবল সমস্যা দেখা দিয়েছে একাধিক শারীরিক সমস্যা ও চর্মরোগ দেখা দিয়েছে দূষণের কারণে। উত্তর ভারতের দূষণ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন রাহুল গান্ধী।

উত্তর ভারতের বায়ুদূষণ একটি জাতীয় জরুরি অবস্থা। এমনই বক্তব্য রাখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তর ভারতের মানুষের স্বাস্থ্যের সঙ্কট দেখা দিয়েছে৷ দেশের ভবিষ্যৎ সঙ্কটে৷ শিশুদের আগামীর সময় নিয়েও দুশ্চিন্তা রয়েছে।

রাহুলের বক্তব্য, এই প্রবল বায়ুদূষণ শিশুদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে। বয়স্কদের শ্বাসকষ্টজনিত সমস্যাও হচ্ছে। এই সমস্যা একটি পরিবেশগত ও অর্থনৈতিক বিপর্যয়। অগণিত জীবনকে ধ্বংস করছে বলেও রাহুলের মত।

রাহুল গান্ধীর কথায়, " দরিদ্ররা সবচেয়ে বেশি কষ্ট পায়। তাদের চারপাশের বিষাক্ত বাতাস থেকে বাঁচতে পারে না। পরিবারগুলি পরিষ্কার বাতাসের জন্য হাঁপাচ্ছে। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। পর্যটন শিল্প ভেঙে পড়ছে। আমাদের বিশ্বব্যাপী খ্যাতিতে আঘাত আসছে৷"

দিল্লির বায়ুদূষণ অতিরিক্ত খারাপ অবস্থায়। দিল্লির বিমান চলাচলে বিঘ্ন ঘটছে৷ দূরপাল্লার ট্রেনগুলিও দেরিতে চলছে৷ অনেক ট্রেনও বাতিল হয়েছে৷ দিল্লির স্কুলগুলিতে অনলাইন ক্লাস হচ্ছে। সরকারি কর্মীরাও ৫০ শতাংশ প্রতিদিন ওয়ার্ক ফ্রম হোম করছেন।

রাহুল গান্ধী এদিন বলেন, দূষণের মেঘ কয়েক শো কিলোমিটার জুড়ে রয়েছে। এই দূষণ দূর করার জন্য বড় পরিবর্তন দরকার৷ এজন্য একাধিক সিদ্ধান্ত নিতে হবে। সরকার, কোম্পানি, বিশেষজ্ঞ এবং নাগরিকদের এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দোষারোপের পালা এখন নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+