উত্তর-পূর্বের ভাই-বোনেরা অহিংস ভাবে নাগরিকত্ব আইনের বিরোধিতা করছে, দাবি প্রধানমন্ত্রীর
বিরোধীদের উস্কানি সত্ত্বেও অসম সহ উত্তরপূর্ব ভারত শান্তিপূর্ণ ভাবে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করছে। আজ ঝাড়খণ্ডের দুমকায় এক নির্বাচনী জনসভায় এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিরোধীদের উস্কানি সত্ত্বেও অসম সহ উত্তরপূর্ব ভারত শান্তিপূর্ণ ভাবে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করছে। আজ ঝাড়খণ্ডের দুমকায় এক নির্বাচনী জনসভায় এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, সোমবার ঝাড়খণ্ডে চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষেই সভায় ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

'সংখ্যালঘু ভাই-বোনদের জন্য এই আইন'
আজ সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা সংসদে এই (নাগরিকত্ব সংশোধনী) আইনটি আমাদের পার্শ্ববর্তী দেশ (বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান) থেকে বাধ্য হয়ে ভারতে আসা নিপীড়িত সংখ্যালঘু ভাই-বোনদের জন্য পাশ করেছি। কিন্তু এখন দেশের মানুষকে ভুল বুঝিয়ে কংগ্রেস ও তাদের সহযোগীরা মানুষকে উত্তক্ত করছে, হিংসা ছড়াচ্ছে।'

সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন মোদী
এরপর রাজ্য স্তরে ও কেন্দ্রীয় স্তরে বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'আমি আজ আপনাদেরকে আমার দলের হিসেব নিকেশ দিতে এসেছি। রাজ্যে আমাদের দল অনেক কাজ করেছে।' এরপর কংগ্রেসকে খোঁচা দিয়ে তিনি বলেন, 'আমাদের দলের কোনও রিমোট কন্ট্রোল নেই। আমেদের কোনও হাইকমান্ড নেই। একমাত্র জনগণ আমাদের হাইকমান্ড।

'অসমের কোনও ভয় নেই'
এরপর তিনি অসমের জনগণকে আমি আস্বস্ত করতে চাই যে তাঁদের চিন্তা করার কোনও কারণ নেই। আমি তাদের জানিয়ে দিতে চাই যে তাঁদের থেকে কেউ তাঁদের ভাষা, সংস্কৃতি ছিনিয়ে নিতে পারবে না। কেন্দ্রীয় সরকার অসমের জনগণের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমরা অসম চুক্তির ৬ নম্বর ধারা অনুযায়ী তাদের সব রকম দাবি পূরণ করব।












Click it and Unblock the Notifications