North East Monsoon: শুধু দক্ষিণ-পশ্চিম নয় উত্তর-পূর্ব মৌসুমী বায়ুতেও কম বৃষ্টিপাত! ভাঙল আগেকার রেকর্ড
North East Monsoon: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের পরেই দক্ষিণ ভারতে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। তবে এবার উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত যথেষ্টই কম। আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, এই অক্টোবরে দক্ষিণ ভারতের মূল অঞ্চলে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ছিল ১৯০১ সালের পর থেকে ষষ্ঠ সর্বনিম্ন।
আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯৮০ থেকে ২০২২ সালের মধ্যে তামিলনাড়ু এবং পার্শ্ববর্তী অঞ্চলে উত্তর-পূর্ব মৌসুমী বৃষ্টিপাতের শুরুতে দেরির প্রবণতা দেখিয়েছে। অক্টোবরে দক্ষিণ ভারতের মূল অংশে ( উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, সাউথ ইন্টেরিয়র কর্নাটক এবং কেরলের পাঁচটি মহকুমায়) উত্তর-পূর্ব মৌসুমী বৃষ্টিপাত ছিল ১৯০১ সালের পর থেকে সর্বনিম্ন।

আরও জানানো হয়েছে, এল নিনো এবং পজিটিভ ইন্ডিয়ান ওশান ডাইপোলে তামিলনাড়ু ও সংলগ্ন অঞ্চলে অক্টোবর মাসে কম বৃষ্টিপাত হয়েছে। এল নিনো অর্থাৎ দক্ষিণ আমেরিকার কাছে প্রশান্ত মহাসাগরে জলের উষ্ণতা ভারতে মৌসুমী বায়ু এবং শুষ্ক আবহাওয়ার সঙ্গে যুক্ত।
আফ্রিকার কাছে ভারত মহাসাগরের পশ্চিম অংশ এবং ইন্দোনেশিয়ার কাছে মহাসাগরের পূর্ব অংশগুলির মধ্যে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য হিসেবে ভারত মহাসাগর ডাইপোলকে সংজ্ঞায়িত করা হয়। এবার হামুন ঘূর্ণিঝড় উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কম বৃষ্টিপাত হওয়া কিংবা বৃষ্টিপাতে দেরির কারণগুলির মধ্যে একটি।
তবে আইএমডি দীর্ঘ পরিসরের পূর্বাভাসে জানিয়েছিল, অক্টোবরে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণ ভারতের অনেক এলাকা, উত্তর-পূর্ব ভারত এবং উত্তরাঞ্চলের কিছু পকেটে স্বাভাবিকে থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications