নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বনধ উত্তর-পূর্বে, উত্তাল হল অসম

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বনধ পালিত হচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিজেপি শাসিত অসমও।

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বনধ পালিত হচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিজেপি শাসিত অসমও। ১১ ঘণ্টা বনধ পালন করছে নর্থ-ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন (এনইএসও)। গুয়াহাটিতে রাস্তায় নেমে দফায় দফায় মিছিল করছে সংগঠনের সদস্যরা। জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে বনধের জেরে।

১১ ঘণ্টা বনধ উত্তর পূর্বে

১১ ঘণ্টা বনধ উত্তর পূর্বে

এনইএসও-র ডাকে ১১ ঘণ্টা বনধ পালন হচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। ভোর ৬ টা থেকে শুরু হয়েছে বনধ। যার জেরে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। অসম, মেঘালয়, মনিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ডে বনধের ভাল প্রভাব পড়েছে। রাস্তায় যান চলাচল না করার কারণে গুয়াহাটি বিমানবন্দরে আটকে রয়েছেন যাত্রীরা। দোকান বাজার সব বন্ধ রয়েছে। বনধের কারণে গুয়াহাটি এবং ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। অসমের লাখিমপুর, সোনিতপুর, তিনসুকিয়ায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিবাদীরা। পরে পুলিস গিয়ে তাঁদের তুলে দেয়। কিন্তু গুয়াহাটি শহরজুড়ে দফায় দফায় মিছিল করছে আন্দোলনকারীরা।

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা

প্রথম থেকেই উত্তর-পূর্বের রাজ্যগুলি নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে এসেছে। এই নিয়ে দফায় দফায় উত্তর-পূর্বের শরিকদের সঙ্গে আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু কিছুতেই বোঝানো যায়নি তাঁদের। বিেলর বিরোধিতায় অনড় থেকেছেন তাঁরা। লোকসভায় বিলটি পাস হতেই ক্ষোভে বাড়তে শুরু করে।

বাংলাদেশিদের নাগরিকত্ব প্রদানের বিরোধিতা

বাংলাদেশিদের নাগরিকত্ব প্রদানের বিরোধিতা

নাগরিকত্ব সংশোধনী বিলে বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তারই প্রতিবাদ জানিয়েছেন অসমের বাসিন্দারা। তাঁরা অভিযোগ করেছেন প্রতিনিয়ত বাংলাদেশিরা অসমে এসে বসবাস শুরু করছে। তাঁদের কারণে অসমের জনসংখ্যা ২ থেকে ৩ কোটি হয়ে গিয়েছে। কর্মসংস্থানে ঘাটতি দেখা দিচ্ছে অসমে। অসমিয়ারা কাজ পাচ্ছেন না। এনআরসির সমর্থন জানালেও নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন তাঁরা জানাবেন না বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+