Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LIVE অসম-মিজোরাম সীমান্ত সমস্যা: এক ইঞ্চি জমি না ছাড়ার হুঙ্কার হিমন্তর

অসম ও মিজোরামের মধ্যে সীমান্ত এলাকায় যে উত্তেজনা তৈরি হয়েছে তাঁর আঁচ রাজধানী দিল্লি পর্যন্ত টের পাওয়া গিয়েছে। অসম সরকারের তরফে সীমান্ত সমস্যা ও সীমান্ত এলাকায় গাছ কাটা সহ একাধিক সমস্যা নিয়ে সুপ্রিম কোর্টে দরবার করা হয়েছে। কিন্তু তার আগে দুই রাজ্যের মধ্যে উত্তেজনায় কয়েকজনের প্রাণ গিয়েছে। যা এই ঘটনার গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে।

অসম-মিজোরাম সীমান্ত সমস্যার সমস্ত আপডেট

Jul 29, 2021, 10:40 pm IST

সীমান্ত সমস্যা চলায় আপাতত সীমান্ত পেরিয়ে কেউ যাতে মিজোরাম না যান, সেজন্য পরামর্শ দিল অসম সরকার।
Jul 28, 2021, 6:16 pm IST

আমি লিডার নই, ক্যাডার, সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Jul 28, 2021, 5:36 pm IST

পেগাসাস নিয়ে চর্চা চায়ের দোকানে হতে পারে না। এই আলোচনা হবে শুধু সংসদে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Jul 28, 2021, 5:26 pm IST

বিরোধী ঐক্য ও পেগাসাস নিয়ে আলোচনা হয়েছে, বললেন মমতা
Jul 28, 2021, 5:26 pm IST

বিজেপিকে হারাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সোনিয়ার সঙ্গে বৈঠকের পরে বললেন মমতা।
Jul 28, 2021, 3:48 pm IST

এদিন বিকেলেই সনিয়া গান্ধী ও পরে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Jul 28, 2021, 3:48 pm IST

রাহুল গান্ধীর বিবৃতির পর বিজেপির তরফে আক্রমণ শানানো হল। রাহুল দায়িত্ব নিতে জানেন না। আক্রমণ বিজেপির।
Jul 28, 2021, 2:57 pm IST

লোকসভায় কাগজ ছোঁড়া কাণ্ডে ১০ জন সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
Jul 28, 2021, 2:50 pm IST

বিকেল ৩টে পর্যন্ত মুলতুবি লোকসভার অধিবেশন।
Jul 28, 2021, 1:19 pm IST

কংগ্রেস প্রতিনিধিদলকে ঢোলাইয়ের কাছারে আটকে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত বলেই তাদের আটকানো হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
Jul 27, 2021, 9:22 pm IST

অসম-মিজোরাম সীমান্ত আপাতত সিল করে দেওয়া হল বলে জানা গিয়েছে।
Jul 27, 2021, 8:31 pm IST

মৃত পুলিশকর্মীদের পরিবারকে ৫০ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে অসম সরকার।
Jul 27, 2021, 8:29 pm IST

অসম-মিজোরাম সীমান্ত সমস্যা নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করেন অসমর কংগ্রেস নেতা গৌরব গগৈ।
Jul 27, 2021, 8:28 pm IST

দুই রাজ্যের যৌথ তৎপরতায় একমাত্র সীমান্ত সমস্যার সমাধান হতে পারে, স্পষ্ট জানাল কেন্দ্র।
Jul 27, 2021, 8:27 pm IST

দুই রাজ্যের সীমান্ত সমস্যা পুরোপুরি মেটানোর দাবিতে সোচ্চার হলেন বিজেপি নেতা মোনলুমো কিকোন।
Jul 27, 2021, 8:10 pm IST

সীমান্ত বিতর্কে এক ইঞ্চি জমিও অসম ছাড়বে না, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+