Vande Bharat Sleeper: মাত্র ৯ ঘণ্টায় দিল্লি পৌঁছে দেবে বন্দে ভারত! হোলি মিটলেই শুরু হবে পরিষেবা? জোর জল্পনা

Vande Bharat Sleeper Train: সামনেই হোলি উৎসবের। আর এই উৎসব শেষ হলেই ভারতের রেল ট্র্যাকে ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই ট্রায়াল রানে সফল হয়েছে বন্দে ভারতের স্লিপার ভেরিয়েন্ট। দীর্ঘ সময় ধরে এই ট্রেনের বাণিজ্যিক পরিষেবা কবে শুরু হবে তা নিয়ে জোর জল্পনা চলছে। যা খবর, অবশেষে বন্দে ভারত স্লিপার ভার্সনের যাত্রা শুরু হতে পারে। আর তা হোলি মিটলেই।

'লাইভ হিন্দুস্তান' নিউজ পোর্টালের খবর অনুযায়ী, উত্তর বিহারকে এই বন্দে ভারত স্লিপার(Vande Bharat Sleeper Train) দিতে পারে রেল। আর তা দেওয়া হলে সমস্তিপুর, মুজফফরপুর, চম্পারণ থেকে দেশের রাজধানী দিল্লি যাওয়া অনেক বেশি সহজ হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে সমস্তিপুর রেল মণ্ডল কাজে গতি এনেছে। যা খবর, সমস্তিপুর রেল মল্ডল খুব শীঘ্রই বন্দে ভারত স্লিপার এবং অয্যোধ্যার জন্য স্পেশাল ট্রেন চালাবে।

Vande Bharat Sleeper Train

ইতিমধ্যে রেল বোর্ডের কাছে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। অপেক্ষা এখন শুধুই রেল বোর্ডের অনুমতি। নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন সমষ্টিপুর বা দরভাঙ্গা স্টেশন থেকে চালানোর সম্ভাবনা রয়েছে। রেল বোর্ডের তরফে সবুজ সঙ্কেত পেলেই নয়া সেমি বুলেটের টাইমটেবিল জারি করা হবে। বিহারের রাজধানী পাটনা জংশন থেকে একাধিক ট্রেন আছে যেগুলি দিল্লি যায়। তবে বন্দেভারত স্লিপার চালু হলে অর্ধেক সময়েই রাজধানী পৌঁছানো সম্ভব হবে। মুজাফফরপুর থেকে দিল্লি পৌঁছতে সময় নেবে মাত্র ৯ ঘণ্টা।

Vande Bharat Sleeper Train:হোলি উৎসবকে মাথায় রেখে চলবে বন্দে ভারত

আগামী সপ্তাহ থেকেই কার্যত রঙের উতসবে মেতে উঠবে সাধারণ মানুষ। এই সময় বহু মানুষ পরিবারের কাছে ফেরেন কিংবা বেড়াতেও যান। সে কথা মাথায় রেখে পাটনা এবং নিয়া দিল্লির মধ্যে স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস চালাবে রেল। ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ট্রেন মাত্র ১২ ঘণ্টারও কম সময় ১০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।

Vande Bharat Sleeper Train: কবে থেকে চলবে

ট্রেন নম্বর 02436 আগামী ৮ মার্চ নয়াদিল্লি থেকে চলবে। সোমবার ছাড়া আগামী ২০ মার্চ পর্যন্ত চলবে নয়া এই বন্দে ভারত এক্সপ্রেস। অন্যদিকে ট্রেন নম্বর 02435 আগামী ৯ মার্চ পাটনা জংশন থেকে দিল্লির উদ্দেশ্যে ছাড়বে। মঙ্গলবার বাদে ২১ মার্চ পর্যন্ত প্রত্যেকদিন চলবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+