করোনা আবহে নতুন ভাইরাসের থাবা, কেরলে নোরোভাইরাসের থাবা, আক্রান্ত ২ স্কুলছাত্রী

করোনা আবহে নতুন ভাইরাসের থাবা, কেরলে নোরোভাইরাসের থাবা, আক্রান্ত ২ স্কুলছাত্রী

করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই কেরলে থাবা বসিয়েছে নোরোভাইরাস। নতুন এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে কেরলের বাসিন্দা দুই শিশুর শরীরে। যদিও কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দুই শিশুই স্থিতিশীল রয়েছেন। তবে এই ভাইরাস অত্যন্ত সংক্রামক বলে সতর্ক করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ।

কেরলে নতুন ভাইরাসের হানা

কেরলে নতুন ভাইরাসের হানা

করোনা মহামারীর মধ্যে কেরলে থাবা বসিয়েছে নতুন ভাইরাস। নোেরাভাইরাসে আক্রান্ত হয়েছেন কেরলের দুই শিশু। কেরলের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে নোরোভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে দুই শিশুর শরীরে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, এই ভাইরাস ভয়ঙ্কর সংক্রামক। পরিচ্ছন্ন থাকাই একমাত্র উপায় সংক্রমণ থেকে বাঁচার জন্য। সেকারণে সকলকে পরিচ্ছন্ন থাকার বার্তা দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। যে দুই শিশু এই নোরো ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি।

কী বলছে কেরলের স্বাস্থ্য দফতর

কী বলছে কেরলের স্বাস্থ্য দফতর

করোনা সংক্রমণ ফের বাড়ছে দেশে। তার মধ্যেই কেরলে নতুন ভাইরাসের হানা উদ্বেগ বাড়িয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যে দুই শিশুর দেহে নোরোভাইরাস ধরা পড়েছে তারা এখন সুস্থ রয়েছে।
এখন থেকেই সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সেকারণে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কথা বলেেছন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। নোরোভাইরাসে আক্রান্ত দুই ছাত্রের প্রথমে পেট খারাপের উপসর্গ ছিল। এরপরেই তাদের দেহ থেকে নির্দিষ্ট নমুনা নিয়ে সরকারি একটি ল্যাবে পরীক্ষা করতে দেওয়া হয় সেখানেই ধরা পরে তারা নোরোভাইরাসে আক্রান্ত। স্কুলের মিড ডে মিলের খাবার থেকেই তাদের এই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভাইরাস থেকে মুক্তি সম্ভব এবং তার সংক্রমণ রোধ করাও সম্ভব।

কীভাবে ছড়ায় সংক্রমণ

কীভাবে ছড়ায় সংক্রমণ

নোরো ভাইরাস ভীষণ ভাবে সংক্রামক আগেই জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। বিশেষজ্ঞরা জানিয়েছেন মূলত খাবার এবং জল থেকেই এই সংক্রমণ ছড়িয়ে পড়ে একের শরীর থেকে অন্যের শরীরে। সকারণে বাইরের খাবার এড়িয়ে চলার কথা বলেছেন তিনি। কোনো ব্যক্তি ই ভাইরাসে আক্রান্ত হলে কী কী উপসর্গ দেখা দিতে পারে তা নিয়ে জানিয়েছেন তিনি। তাতে বলা হয়েছে কোনো ব্যক্তি বমি, মাথাব্যাথা, গায়ে হাতে পায়ে ব্যাথা দেখা দিলে এই নোরো ভাইরাসে সংক্রমিত হতে পারেন। তবে তার জন্য পরীক্ষা করে নিশ্চিত হতে হবে।

সংক্রমণ এড়ানোর উপায় কি

সংক্রমণ এড়ানোর উপায় কি

এই নোরো ভাইরাসের সংক্রমণ এড়াতে হলে বারবার হাত ধুতে হবে। বাইরের খাবার এড়িয় চলতে হবে এবং বেশি করে জল খেতে হবে তাহলেই এই ভাইরাসের সংক্রমণ অনেকটাই এড়িয়ে যাওয়া যায়। এদিকে দেশে ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে চার হাজারের বেশি মানুষ। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+