নবতিপর 'ডক্টর দাদি' সাত দশক ধরে মানুষের সেবায় ব্রতী

মধ্যপ্রদেশের ইন্দৌরের বাসিন্দা নবতিপর ভক্তি যাদব পরিচিত 'ডক্টর দাদি' নামে। গত ৬৮ বছর ধরে মানুষের সেবায় ব্রতী তিনি।

এবছরের পদ্ম পুরস্কারের তালিকায় স্থান পেয়েছেন মধ্যপ্রদেশের ইন্দৌরের বাসিন্দা নবতিপর ভক্তি যাদব। তবে তিনি পরিচিত 'ডক্টর দাদি' নামে। গত ৬৮ বছর ধরে মানুষের সেবায় ব্রতী তিনি। এমন মানুষরাই প্রচারের আলো থেকে শতযোজন দূরে থেকে মানবসেবায় ব্রতী হয়েছেন।

নবতিপর ডক্টর দাদি সাত দশক ধরে মানুষের সেবায় ব্রতী

ইন্দৌরের প্রথম মহিলা এমবিবিএস ভক্তি যাদব। গত সাত দশকে হাজার হাজার শিশুর জন্ম হয়েছে তাঁর হাত ধরে। ইন্দৌর শহরে একডাকে তাঁকে সকলে চেনেন।

চিকিৎসা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ১৯৫২ সালে তিনি এমবিবিএস পাশ করেন। তখন থেকে শুরু করে বিনামূল্যে মহিলাদের চিকিৎসা করে আসছেন তিনি।

নবতিপর ডক্টর দাদি

ইন্দৌরের পরদেশীপুরা কলোনিতে থেকে ৯১ বছরের ভক্তি যাদব এখনও প্রতিদিন রোগী দেখেন। শুধু ইন্দৌর নয়, উজ্জয়নী, দৈবাস, রতলাম জেলা থেকে রোগীরা এসে তাঁর কাছে দেখিয়ে যান। বিশেষ করে মহিলাদের চিকিৎসায় তিনি সিদ্ধহস্ত।

নবতিপর ভক্তি যাদবের কাহিনি শুনলে বলা যায়, কোনও কাজ ভালোবেসে করলে একদিন না একদিন তার ফল পাবেনই। যেমন সাত দশক পরে নিজের কাজের জন্য সম্মানিত হয়ে দেশকে গৌরবান্বিত করেছেন ভক্তি যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+