রান্নার গ্যাসের দাম কমল ! সিলিন্ডার প্রতি এলপিজির দামে কত কমতি
মাসের শুরুর দিনেই সুখবর। এবার কমল রান্নার গ্যাসের দাম। পয়লা অগাস্ট থেকে ভর্তুকিহীন এলপিজির প্রতিটি সিলিন্ডারের দাম কমল ৬২.৫০ টাকা।
মাসের শুরুর দিনেই সুখবর। এবার কমল রান্নার গ্যাসের দাম। পয়লা অগাস্ট থেকে ভর্তুকিহীন এলপিজির প্রতিটি সিলিন্ডারের দাম কমল ৬২.৫০ টাকা। আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির দাম কমাতেই গ্যাসের দামে মূল্য হ্রাস হয়।

উল্লেখ্য, ১৪.২ কেজি ওজনের ভর্তুকিহীন সিলিন্ডারের ক্ষেত্রে এই দাম কমছে। ফলে ভর্তুকিহীন রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম ৬৩৭ টাকা থেকে কমে দাঁড়াল ৫৭৪.৫০ টাকায়।বুধবার মধ্যরাত অর্থাৎ ১ অগাস্ট থেকেই এই দাম কার্যকর হয়েছে। এর আগে জুলাই মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম কমেছিল। ১ জুলাই ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমে দাঁড়ায় ১০০.৫০ টাকা। আর এবার অগাস্টের শুরুতেই নতুন করে ৬২.৫০ টাকা কমল রান্নার গ্যাসের দাম।
তবে জুলাইয়ের আগে এলপিজি সিলিন্ডারের দাম ৩.৬৫ শতাংশ বাড়ে। এই ঘটনার পরই তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদী সরকারের চরম বিরোধিতা করতে শুরু করে দেয়। এরপরই আন্তর্জাতিক বাজারের সাপেক্ষে পর পর দুই মাসে আলাদা আলাদা ভাবে দাম কমে সিলিন্ডারের।












Click it and Unblock the Notifications