স্লোগান না দিলে মাথা কেটে নেওয়া হবে! হুমকি বাবা রামদেবের, তারপর যা ঘটল
হাজিরা না দেওয়ায় যোগগুরু রামদেবের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের। যারা ভারত মাতা কী জয় স্লোগান দেবেন না তাদের মাথা কেটে নেওয়ার হুমকির প্রেক্ষিতে আদালতে মামলা হয়েছিল।
বাবা রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল হরিয়ানার একটি আদালত। ভারত মাতা কী জয় স্লোগান যারা দেবেন না তাদের মাথা কেটে নেওয়ার হুমকি গতবছরে দিয়েছিলেন রামদেব।
বিষয়টি নিয়ে আদালতে মামলা হলে, ১৪ জুন আদালতে হাজিরা দেওয়ার জন্য ১২ মে জামিন যোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। কিন্তু রামদেব হাজিরা না দেওয়ায় ৩ অগাস্ট ফের হাজিরার জন্য জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিশ গোয়েল।

গত বছরের এপ্রিলে হরিয়ানার রোহতকে সতভাবনা সম্মেলনে যোগ দিয়েছিলেন বাবা রামদেব। জাঠ সংরক্ষণ নিয়ে উত্তাল হয়ে ওঠা রোহতকে শান্তি ফেরাতে ওই সতভাবনা সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সম্মেলনেই রামদেব হুমকি দেন, যারা ভারত মাতা কী জয় স্লোগান দেবেন না, তাদের মাথা কেটে নেওয়া হবে।
এরপরেই হরিয়ানার প্রাক্তনমন্ত্রী তথা কংগ্রেস নেতা সুভাস বাত্রা যোগগুরু রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তারই ভিত্তিতে ২ মার্চ এসিজেএম রামদেবের বিরুদ্ধে সমন জারি করেন। ১৪ জুন একলক্ষ টাকা ব্যক্তিগত ভাবে জমা রাখার আদেশের সঙ্গে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন এসিজেএম।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications