সংসদে পেশ তিন তালাক বিল, কী রয়েছে খসড়ায়, শাস্তির ফাঁড়াই বা কতটা
সংসদে এদিন পেশ হল ঐতিহাসিক তিল তালাক বিরোধী বিল।
সংসদে এদিন পেশ হল ঐতিহাসিক তিল তালাক বিরোধী বিল। মুসলমান মহিলাদের অধিকার সুরক্ষিত করতেই এই বিলকে ধরে আইন তৈরি করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

এই বিল মোতাবেক, তাৎক্ষণিক তালাক বা তিন তালাক বা তালাক-ই-বিদ্দত দিলে মুসলমান পুরুষকে তিন বছরের জন্য জেলের সাজা খাটতে হতে পারে।
বিবাহ বিচ্ছেদের পর নাবালক-নাবালিকা সন্তানের দায়িত্ব সরাসরি মায়ের হাতে তুলে দেওয়া হবে।
তাৎক্ষণিক তালাক দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের পর জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হবে। যার সর্বোচ্চ সাজা তিন বছর হতে পারে।
স্ত্রীকে তিন তালাক দিলে খোরপোশের দায়িত্বও স্বামীকে বহন করতে হবে। এমনকী সন্তানের ভরণপোষণের দায়িত্বও স্বামীকে নিতে হবে।
গত অগাস্ট মাসে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ তিন তালাক প্রথাকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়ে রদ করে। এবং কেন্দ্রকে ছয় মাসের মধ্যে আইন তৈরি করতে বলে।












Click it and Unblock the Notifications