কেন্দ্রের বিরুদ্ধে বড় ষড়যন্ত্রে লিপ্ত ফেসবুক, গুগল! দাবি ঘিরে শোরগোল

রাজ্যসভা সাংসদ তথা সংবাদ মাধ্যমের দুনিয়ার অন্যতম বড় উদ্যোগপতি সুভাষ চন্দ্রের অভিযোগ, আধার নিয়ে যে বিতর্ক বড় আকার নিয়েছে তার পিছনে ষড়যন্ত্রের হাত রয়েছে ফেসবুক ও গুগলের মতো বহুজাতিক সংস্থার।

রাজ্যসভা সাংসদ তথা সংবাদ মাধ্যমের দুনিয়ার অন্যতম বড় উদ্যোগপতি সুভাষ চন্দ্রের অভিযোগ, আধার নিয়ে যে বিতর্ক বড় আকার নিয়েছে তার পিছনে ষড়যন্ত্রের হাত রয়েছে ফেসবুক ও গুগলের মতো বহুজাতিক সংস্থার। আধারকে সম্পূর্ণ সুরক্ষিত দাবি করে এর সমর্থনে সরব হওয়ার দাবি জানিয়েছেন তিনি।

কেন্দ্রের বিরুদ্ধে বড় ষড়যন্ত্রে লিপ্ত ফেসবুক, গুগল! দাবি ঘিরে শোরগোল

বিভিন্ন কোম্পানিগুলির সঙ্গে ফেসবুক ও গুগল যে প্রাইভেসি এগ্রিমেন্ট সই করে তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, এমন চুক্তি করা হয় যাতে কেউ নিজেদের ডেটাই আর ব্যবহার করতে না পারেন।

আধারকে সমস্ত পরিষেবার সঙ্গে জুড়তে কেন্দ্রের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবদন জমা পড়েছে। সেই সমস্ত আপিল একসঙ্গে শুনছে সর্বোচ্চ আদালত। মুখ্য বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ আধারের মামলা শুনছে। দীপক মিশ্র ছাড়ও এই মামলার বেঞ্চে শুনছেন বিচারপতি এএম খানউইলকর, আদর্শ কুমার সিকরি, ডিওয়াই চন্দ্রচূড় ও অশোক ভূষণ।

এদিকে আদালতে মামলাকারীদের পক্ষে আইনজীবী শ্যাম দওয়ান বলেছেন, মানুষের সংবিধানকে রাষ্ট্রযন্ত্র ভুল উপায়ে তাদের বিরুদ্ধেই ব্যবহার করছে। আধারের নাম করে মানুষের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ নিয়ে আদালতের সামনে প্রশ্ন তুলেছেন তিনি।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, বিভিন্ন সরকারি পরিষেবা সহ সমস্ত কাজে আধারের তথ্য বাধ্যতামূলক বলে কেন্দ্র ঘোষণা করার পরে সু্প্রিম কোর্টে মামলা হয়েছে। সেই মামলার শুনানি না হওয়া পর্যন্ত কেন্দ্র এই নিয়ম পুরোপুরি জারি করতে পারছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+