১৩ জন পড়ুয়া সহ তিনজন শিক্ষক কোভিড পজিটিভ, বন্ধ করে দেওয়া হল নয়ডার স্কুল

১৩ জন পড়ুয়া সহ তিনজন শিক্ষক কোভিড পজিটিভ, বন্ধ করে দেওয়া হল নয়ডার স্কুল

দেশ থেকে যে করোনা ভাইরাসের বিপদ সম্পূর্ণভাবে যায়নি তা দৈনিক পরিসংখ্যানই আমাদের জানান দিচ্ছে। তবে সংক্রমণ হ্রাস হওয়ায় করোনা নিষেধাজ্ঞা শিথিল করে দেওয়া হয়েছে। দেশজুড়ে নতুনভাবে নতুন উদ্যমে শুরু হয়েছে পড়াশোনা, খুলে গিয়েছে স্কুল। তবে এর মাঝেই বিপদের সঙ্কেত পাওয়া গেল। ১৩ জন পড়ুয়া ও তিনজন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ার পর নয়ডার খৈতান পাবলিক স্কুল বন্ধ করে দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় স্কুল পরিচালন কমিটি এই স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয়। ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ১৩ জন পড়ুয়া কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছে।

১৩ জন পড়ুয়া সহ তিনজন শিক্ষক কোভিড পজিটিভ, বন্ধ করে দেওয়া হল নয়ডার স্কুল


গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সতর্ক করে জানিয়েছিলেন যে কোনও সময় আছড়ে পড়তে পারে করোনার ওয়েভ। এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মোদী বলেন, '‌এখনও বিপদ যায় নি তাই আমাদের সতর্কতা মেনে চলতে হবে।’‌ এর পাশাপাশি করোনা ভাইরাসকে একটি 'বহুমুখী রোগ’ হিসাবেও বর্ণনা করেন তিনি। এছাড়াও শনিবার গুজরাতের এক ব্যক্তির দেহে এক্সই ভ্যারিয়ান্টের সন্ধান পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই ফের আতঙ্ক ছড়াচ্ছে এই করোনা ভাইরাস।

প্রসঙ্গত, ২০২০ সালে করোনা ভাইরাস দেশে আছড়ে পড়ার পর পঠন–পাঠন একরকম শিকেয় তুলে বন্ধ করে দেওয়া হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি। গত দু’‌বছর ধরে অনলাইনে চলছিল পড়াশোনা, পরীক্ষা দেওয়ার কাজ। কিছুদিন আগেই দেশের সব স্কুল–কলেজগুলি খোলার পর আগের মতো পড়াশোনা শুরু হয়েছে। সম্প্রতি খুলে গিয়েছে খুদেদের নার্সারি–প্রাথমিক স্কুলগুলিও। বন্ধুদের সঙ্গে, শিক্ষকদের সান্নিধ্যে থেকে পড়াশোনা করতে পেরে যারপরনাই খুশি পড়ুয়ারা। প্রত্যেক স্কুল–কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে করোনা বিধি মেনেই ক্লাস হচ্ছে। শিক্ষক–শিক্ষিকা সকলেই টিকা নিয়েছেন। চলছে শিশুদের টিকা নেওয়ার কর্মসূচি। এরই মাঝে নয়ডার এই স্কুলের ঘটনা আবারও প্রশ্নের মুখে পঠন–পাঠনকে ঠেলে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+