রোমিওরা সাবধান!‌ ‌পথে-ঘাটে মহিলাদের উত্যক্ত করলেই ‌‘‌লাল কার্ড’‌ ধরাবে পুলিস

পথে ঘাটে রোমিওদের দাপট রুখতে এবার নয়া পদক্ষেপ করল নয়ডা পুলিস। রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই তাঁদের হাতে ‘‌লাল কার্ড’‌ ধরিয়ে দেওয়া হবে।

পথে ঘাটে রোমিওদের দাপট রুখতে এবার নয়া পদক্ষেপ করল নয়ডা পুলিস। রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই তাঁদের হাতে '‌লাল কার্ড'‌ ধরিয়ে দেওয়া হবে। মনে হতেই পারে কার্ড দেখিয়ে কী হবে?‌ শাস্তি দেওয়া তো হল না। নয়ডা পুলিসের দাবি এই লালকার্ড আসলে একটা সতর্কবানী। আইনি পদক্ষেপ করার আগে সাবধান করে দেওয়া দোষীকে। এর থেকে বেশি বাড়াবাড়ি করলে এবার আইনের পথে ব্যবস্থা হবে বলে সতর্ক করে দেওয়া মাত্র।

 রোমিওরা সাবধান!‌ ‌পথে-ঘাটে মহিলাদের উত্যক্ত করলেই ‌‘‌লাল কার্ড’‌ ধরাবে পুলিস

পথে ঘাটে রোমিওদের ধরকে ইতিমধ্যেই অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করেছে নয়ডা পুলিস। তাঁরা সাদা পোশাকে রাস্তায় থাকবে মহিলাদের উত্যক্ত করতে দেখলেই তাঁদের ধরে হাতে লালকার্ড ধরানো হবে। যাকে বলে সতর্কবানী দেওয়া হবে।

২০১৭ সালে যোগী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই এই অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করেছিল। পথেঘাটে মহিলাদের উত্যক্ত করা এবং ইভ টিজিং করা রোমিওবাহিনীদের শায়েস্তা করতেই স্কোয়াড গঠন করেছিলেন তিনি।

গৌতম বুদ্ধ নগর(‌গ্রামীণ)‌-এর পুলিস সুপার বিনিত জয়সওয়াল সীতাপুর অফিসে সাংবাদিকদের জানান এই নতুন পরিকল্পনার কথা।
তিনি জানিয়েছেন আগে কেউ লালকার্ড দেখে থাকলে দ্বিতীয়বার তাঁকে আর সতর্ক করা হবে সরাসরি অপরাধ মূলক ধারায় তার বিরুদ্ধে মামলা করা হবে। সেই লালকার্ডে অভিযুক্তের নাম, বয়স, ঠিকানা, অভিভাবকের নাম এবং কী অপরাধ সে করেছে সেটা লেখা থাকবে।

অ্যান্টি রোমিও স্কোয়াডের কাজে কতটা লাফ হয়েছে মেয়েদের সেটা জানতে স্কুল, কলেজর প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলেছে পুলিস। তাঁরা কী বলছে সেটা স্কুলের তরফ থেকে যেন পুলিসকে জানানো হয়। সেই উদ্যোগও নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+