যোগীর রাজ্যে প্রকাশ্যে নমাজ পড়া নিয়ে বিতর্কিত নির্দেশে চাঞ্চল্য
উত্তরপ্রদেশে ফের বিতর্ক তৈরি করল যোগী আদিত্যনাথের সরকার।
উত্তরপ্রদেশে ফের বিতর্ক তৈরি করল যোগী আদিত্যনাথের সরকার। এবার প্রকাশ্যে নয়ডার শিল্পাঞ্চল এলাকার কর্মীরা নমাজ পড়তে পারবেন না। এই বলে নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশ পুলিশ। যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে।

শিল্পাঞ্চলের কোম্পানিগুলিকে নির্দেশিকার কপি পাঠিয়ে বলা হয়েছে, যদি কোনও সংস্থার কর্মী এই অঞ্চলের পার্ক বা খোলা জায়গায় বসে নমাজ পড়েন তাহলে তার দায় সংস্থাকে নিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেক্টর ৫৮ শিল্পাঞ্চলের কোনও কর্মী প্রকাশ্যে নমাজ পড়তে পারবেন না। নির্দেশ না মানলে সেই সংস্থাকেই জবাবদিহি করতে হবে।
কোনও ধর্মীয় প্রার্থনাই করা যাবে না বলে জানানো হলেও নমাজের ওপরে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
Noida: Police have issued a notice asking companies to ensure that no religious activities are carried out in a park in Sec-58 by their employees, that includes Friday namaz.Notice also states that companies will be held responsible if employees are found offering namaz in parks. pic.twitter.com/MY9PqzuDQk
— ANI (@ANI) December 25, 2018
পুলিশের যুক্তি, নমাজের মতো প্রার্থনা খোলা রাস্তায় করলে এলাকার যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। এর কোনওরকম অনুমতি নেই। ফলে এর অনুমতি দেওয়া যাবে না। এবং এমন ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় আসার পর থেকেই নানা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলেছে। বিভিন্ন এলাকার নাম বদল থেকে শুরু করে সংখ্যালঘুদের ওপরে নানা অত্যাচারের ঘটনা ঘটেছে। যা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর চলছে। এই নতুন বিজ্ঞপ্তি কতটা বিতর্ক তৈরি করে সেটাই দেখার।












Click it and Unblock the Notifications