এই ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গার উত্তেজনা ছড়াচ্ছে দিল্লির অদূরেই
নয়ডার চাপরাউলি গ্রামে এক ধর্মীর স্থানে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়।
নয়ডার চাপরাউলি গ্রামে এক ধর্মীর স্থানে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। ক্রমাগতই পরিস্থিতি গুরুগম্ভীর পর্যায়ে পৌঁছে যায়। ঘটনায় পুলিশে অভিযোগ জানালে, পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।

এলাকায় দুটি সম্প্রদায়ের মানুষের সঙ্গেই আলোচনায় বসে পুলিশ প্রশাসন। আলোচনায় অংশ নেন জেলা প্রশাসনিক আধিকারিকরাও। নয়ডারক সেক্টর ১৩৫ এর এই ঘটনাতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশ সূত্রে জানানে হয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।
এদিকে, সূত্রের খবর ওই ধর্মীয় স্থানের প্রধানকেও মারধর করা হয়েছে। তবে কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে এখনও ধন্ধে রয়েছে পুলিশ। এর আগেও দুই ধর্মীয় সম্প্রদায়ের শোভাযাত্রাকে ঘিরে উত্তরপ্রদেশের কানপুরে উত্তেজনা ছড়ায়।












Click it and Unblock the Notifications