করোনার জেরে একমাস ভাড়া না নেওয়ার নির্দেশ বাড়িওয়ালাদের, নয়ত একবছরের জেল!

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে জারি হয়েছে ২১ দিনের লকডাউন। এই পরিস্থিতি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জারি থাকবে দেশে। এই অবস্থায় কর্মসূত্রে অন্য জায়গা থেকে এসে নয়ডায় বসবাসকারীদের যাতে অসুবিধা না হয় তার জন্য বাড়ি ভাড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলেন সেখানকার জেলা শাসক।

করোনার জেরে বাড়ির মালিকদের নির্দেশ

করোনার জেরে বাড়ির মালিকদের নির্দেশ

এদিন এক টুইট বার্তায় নয়ডার জেলা শাসক বিএন সিং শহরের সকল বাড়ির মালিকদের নির্দেশ দিয়ে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বাড়ি ভাড়া নিয়ে থাকা ব্যক্তিদের থেকে যেন একমাস পড়ে টাকা নেওয়া হয়। আর ভাড়া না দিতে পারার কারণে কাউকে এখন বাড়ি থেকে বের করা যাবে না। নয়ডার গৌতম বুদ্ধ এলাকার বাড়ির মালিকদের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

নির্দেশিকা না মানলে জেল

নির্দেশিকা না মানলে জেল

এদিকে এই নির্দেশিকা না মানা হলে এক বছর পর্যন্ত জেল হতে পারে বলেও হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিনমজুরদের জন্য ১০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন ইতিমধ্যেই। করোনা সংকটের মধ্যে সেই রাজ্যের গরিবদের জন্য ঘোষণা করেছেন ২৩৫ কোটি টাকার তহবিলের।

একাধিক পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার

একাধিক পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার

করোনা ভাইরাসের জেরে প্রবল আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন গরিব মানুষ। একাধিক ক্ষেত্রে কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় অধিকাংশ দিনমজুর এবং নির্মাণকর্মী কর্মহীন হয়ে পড়েছেন। উত্তর প্রদেশের প্রায় ১৫ লাখ দিন মজুর এবং ২০.৩৭ লাখ নির্মাণ শ্রমিকদের ১০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ধোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। এদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ৫ লাখের বেশি দিনমজুরের। এই পরিস্থিতিতে তাদের সাহায্য করতে প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

চিকিৎসকদের সঙ্গে খারাপ ব্যবহারের উদাহরণ

চিকিৎসকদের সঙ্গে খারাপ ব্যবহারের উদাহরণ

এদিকে আতঙ্কের জেরে ফের চিকিৎসকদের সঙ্গে খারাপ ব্যবহারের উদাহরণ উঠে এসেছে। করোনা ছড়িয়ে যাবে বাড়িতে, তাই ভাড়াটে হিসাবে বাড়িতে চিকিৎসকদের থাকতে দিচ্ছেন না বহু বাড়িওয়ালা। এমন ঘটনার কথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে। আর ঘটনাটি সামনে আসে যখন দিল্লির এইমস-র কয়েকজন চিকিৎসকদের নিয়ে খবর প্রকাশিত হয়।

কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কেজরিওয়ালের

কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কেজরিওয়ালের

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির এইএমস-এর চিকিৎসকদের চিঠি পেয়েই দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন। হঁশিয়ার করে দেন বাড়িওয়ালাদের। একই সুরে দিল্লির বাড়ির মালিকদের সতর্ক করে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন এক সাংবাদিক বেঠকে তিনি জানিয়ে দেন যে, কোনও মতেই সেই সমস্ত বাড়িওয়ালাদের ছাড়া হবে না যাঁরা অমানবিক পরিস্থিতিতে চিকিৎসকদের বাড়ি ছেড়ে যেতে বলেছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+