নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে তিহার জেলেও কাটাতে হয়েছে ১০ দিন
ভারতীয় বংশোদ্ভুত অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নোবেল পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
ভারতীয় বংশোদ্ভুত অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নোবেল পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সোমবার। কলকাতার সাউথ পয়েন্ট, প্রেসিডেন্সি এবং দিল্লির জেএনইউ-এর এই প্রাক্তনী এশিয়ার বৃহত্তম তিহার জেলেও কাটিয়েছেন ১০ দিন। ছাত্র হিসেবে বিক্ষোভে অংশ নেওয়ার জেরে তাঁকে তিহারে কাটাতে হয়েছিল।

ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন অভিজিৎ
ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ১৯৮৩ সালে জেএনইউ-এর ছাত্রসংসদের সভাপতিকে বহিষ্কার করা হয়েছিল। যার জেরে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়েছিল জেএনইউতে। ঘেরা করা হয়েছিল উপাচার্যের আবাস।

তিহারে কাটাতে হয়েছিল ১০ দিন
জেএনইউতে বিক্ষোভের জেরেই গ্রেফতার করে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে তিহারে পাঠিয়েছিল তৎকালীন দিল্লির প্রশাসন। ১৯৮৩ সালে ১০ দিন তিহারে কাটাতে হয়েছিল আজকের নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে।

খুনের চেষ্টায় অভিযুক্ত
২০১৬ সালে সংবাদ মাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিহারের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। তিহারে ১০ দিনে কাটানোর সময় অত্যাচার করা হয়েছিল। পেটানো হয়েছিল লাটি দিয়ে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। যদিও পরে সেই অভিযোগ তুলে নেওয়া হয়েছিল।

তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ
তাঁর এই জেল যাত্রা নিয়ে তৎকালীন কেন্দ্রের কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অধ্যাপকদের বিরুদ্ধেও অভিযোগ ছিল তাঁর।

সস্ত্রীক নোবেল পুরস্কার প্রাপক
সোমবার নোবেল কমিটি ২০১৯-এ অর্থনীতিতে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করে। যাঁদের মধ্যে রয়েছেন সস্ত্রীক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং এস্টার ডাফলো। এছাড়াও মাইকেল ক্রেমারও নোবেল পেয়েছেন। উল্লেখ করা যেতে পারে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রীও এমআইটিতে অধ্যাপনা করেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications