কংগ্রেসের আবেদনে সিদ্ধান্ত বদল! মধ্যপ্রদেশের ভোটগণনা নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
মধ্যপ্রদেশের ভোটের ফল নিয়ে নতুন নির্দেশিকা। ভোটের ফল ঘোষণার একদিন আগে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচনী অফিসার। ওয়েবকাস্টিং-এর মাধ্যমে অনলাইনে ভোটগণনার চিত্র দেখা যাবে না।
মধ্যপ্রদেশের ভোটের ফল নিয়ে নতুন নির্দেশিকা। ভোটের ফল ঘোষণার একদিন আগে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচনী অফিসার। ওয়েবকাস্টিং-এর মাধ্যমে অনলাইনে ভোটগণনার চিত্র দেখা যাবে না বলে জানিয়েছেন তিনি। এমন কী গণনা কেন্দ্রের মধ্যে ওয়াইফাইয়ের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। তবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গণনা কেন্দ্রগুলিতে নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন তিনি।

কংগ্রেসের অভিযোগ
রবিবার সকালের দিকে মধ্যপ্রদেশের ভোটগণনা নিয়ে কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল। বলা হয়েছিল গণনা কেন্দ্রগুলিতে বেসরকারি সংস্থাগুলি থেকে ইন্টারনেট সংযোগ নেওয়া হচ্ছে। কংগ্রেসের অভিযোগে বলা হয়, নির্বাচন কমিশনের নেটওয়ার্ক বাদ দিয়ে গণনা কেন্দ্রগুলিতে বেসরকারি সংস্থার ইন্টারনেট সংযোগ ভোটের ফলে অদলবদলের সম্ভাবনা রয়েছে।

প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্য
এর আগে ১৪ নভেম্বর তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক ওপি রাওয়াত বলেছিলেন, মধ্যপ্রদেশের প্রায় ১৪ হাজার বুথে ওয়েবকাস্ট করা হবে। নির্বাচনকে সুষ্ঠু এবং পরিচ্ছন্ন করতে এই কাজের কথা জানিয়েছিলেন তিনি।

ইভিএম-এ কারচুপির অভিযোগ
পাঁচ রাজ্যেই ইভিএম-এ কারচুপির অভিযোগ করেছে বিরোধী দলগুলি। অভিযোগ, ৭ ডিসেম্বর রাজস্থানে একটি ব্যবহৃত অথচ দাবিহীন ইভিএম পাওয়া গিয়েছে। বারন জেলার কিষাণগঞ্জ কেন্দ্রের সাহাবাদের ঘটনা এটি।

ইভিএম নিয়ে অভিযোগ
অন্যদিকে, মধ্যপ্রদেশে ভোটের একদিন আগে বিজেপি সমর্থকের হোটেলে একটি ইভিএম পাওয়া গিয়েছিল বলে অভিযোগ। অভিযোগ উঠেছে আরও। ভোপালের একটি স্ট্রংরুমে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও সামনে এসেছে। যার জেরে
সিসিটিভি প্রায় একঘন্টা কাজ করেনি বলে জানা গিয়েছে।
কংগ্রেসের তরফে বারবার অভিযোগ করা হয়েছে, নির্বাচন কমিশনকে কারচুপি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ১ ডিসেম্বর কংগ্রেসের এক প্রতিনিধি দল ইভিএম-এর নিরাপত্তা সুনিশ্চিক করতে কমিশনের অফিসেও গিয়েছিল।
(প্রতীকী ছবি)












Click it and Unblock the Notifications